পরীমণির নারাজি আবেদন খারিজ করে দিলো আদালত

বিনোদন ডেস্ক- মার ধর, বিভিন্ন ধরনের হুমকি ও যৌ ন হয়রানির মামলায় পুলিশের দেয়া অভিযোগপত্রের বিরুদ্ধে চিত্রনায়িকা পরীমনির দেয়া নারাজির আবেদন নামঞ্জুর করেছে আদালত।

 

সে সঙ্গে নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি এবং শহিদুল আলমের বিরুদ্ধে পুলিশের দেয়া অভিযোগপত্র আমলে নিয়ে পলাতক শহিদুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

 

সোমবার (১৩ ডিসেম্বর) সকালে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক মোহাম্মদ হেমায়েত উদ্দিনের আদালত এ আদেশ দেয়।

 

আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার শামসুল হাসান জানান, শহিদুল আলম পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। সে সঙ্গে আদালত আগামী ৩ মার্চ শহিদুল আলমের গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন জমার তারিখ নির্ধারণ করে দেয়।

 

পরীমণির আইনজীবী নিলাঞ্জনা রিফাত সুরভী জানান, শুটিং থাকার কারণে পরীমণি আদালতে আসতে পারেননি। তবে আজ আদালতে না আসার কারণে মামলার কোনো ক্ষতি হবে না। নারাজি আবেদন নামঞ্জুর করলেও আদালত নারী ও শিশু নি র্যা তন দমন আইনের ১০/৩০ ও দণ্ডবিধির ৩২৩/৫০৬ ধারায় আমলে গ্রহণ করেছে।’

 

গত ৬ সেপ্টেম্বর মামলায় নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি এবং শহিদুল আলম নামে আরেক ব্যক্তিকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন।

 

তবে চার্জশিটে অজ্ঞাতপরিচয় আসামিদের নাম না আসায় গত ১ ডিসেম্বর পরীমনি আদালতে হাজির হয়ে প্রতিবদেনের বিরুদ্ধে নারাজি দাখিল করেন।

 

উল্লেখ্য, গত ১৪ জুন সাভার থানায় ধ র্ষ ণ ও হ ত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিনসহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেন পরীমনি। মামলা দায়েরের পর অভিযানে নামে মহানগর গোয়েন্দা পুলিশ। ওইদিনই নাসির উদ্দিনসহ ৫ জনকে উত্তরার একটি বাসা থেকে আটক করে ডিবি পুলিশ।

 

অভিযানে ওই বাসা থেকে বিপুল পরিমাণ ম দ-বি য়ার ও ই য়া বা জব্দ করা হয়। এরপর দিনগত রাত ১২টা ৫ মিনিটে ডিবির গুলশান জোনাল টিমের উপ-পরিদর্শক (এসআই) মানিক কুমার শিকদার বাদী হয়ে রাজধানীর বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *