স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মীরসরাইয়ের ৯৬ স্বেচ্ছাসেবী সংস্থার পুণর্মিলনী উৎসব

রাজিব মজুমদার, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মুজিব শতবর্ষ এবং বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মীরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে গত ১০ডিসেম্বর শুক্রবার উপজেলার আরশীনগর ফিউচার পার্কে পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হয়।

 

উক্ত অনুষ্ঠানে ‘সেবায় সাম্যে এক মঞ্চে’ এ স্লোগানকে ধারণ করে ৫ম পুনর্মিলনী উৎসবে অংশগ্রহণ করেন মীরসরাই উপজেলার ৯৬ সংগঠনের প্রায় ১হাজার সমাজকর্মী।

 

উপজেলা সমাজসেবা অফিসার সাবরিনা রহমান লিনার সভাপতিত্বে, আয়োজক পরিষদের আহবায়ক শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল ও সদস্য সচিব দুর্বার প্রগতি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দীনের যৌথ সঞ্চালনায় দিনব্যাপী কর্মসূচীর উদ্বোধন করেন মীরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বর্ণাঢ্য র‌্যালী, খেলাধুলা, আলোচনা, স্মৃতিচারণ, আড্ডা, নবনির্বাচিত জনপ্রতিনিধি ও বিশিষ্টজনদের সম্মাননা প্রদান, র‌্যাফেল ড্র, লালন ও জাতীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে উঠে সমাজকর্মীদের মিলনমেলা।

 

আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সমাজসেবা অধিদফতরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, বিজিএমই এর পরিচালক, ক্লিফটন গ্রুপের সিইও লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমান, খাগড়াছড়ি জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জসীম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান এম. আলাউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী, চট্টগ্রাম মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ স্বপন চৌধুরী, মীরসরাই কলেজের অধ্যক্ষ নুরুল আফছার মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাইতকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

 

আরও উপস্থিত ছিলেন, কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট বিভাগের সহকারী কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী, জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর হোসেন মামুন, মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান পিপিএম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের মো. জাহাঙ্গীর ভূঁইয়া, বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন, মীরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার, ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক জুনু, সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, কডিএস গ্রুপের সিএফও কামরুল হাসান এফসিএ, কেরানীবাড়ী পাঠাগারের উপদেষ্টা চেয়ারম্যান ফজলুল করিম লিটন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ সরকার, সমাজসেবক মীর্জা জসীম উদ্দিন, নারী উদ্যোক্তা রুহী মোস্তফা, মেীরসরাই থানা ওসি তদন্ত ওলিউল্লাহ প্রমুখ।

 

দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান শেষে সন্ধ্যায় খেলা, র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও উপজেলার প্রবীণ সমাজকর্মী ঝংকার সংঘের সভাপতি হেদায়েত উল্লাহ চৌধুরীকে প্রবীণ সমাজকর্মী সম্মাননা প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে অংশগ্রহণকারী নিবন্ধিত সংস্থাগুলো শান্তিনীড়, জাগ্রত প্রতিভা, অভিযান ক্লাব, দুর্বার প্রগতি সংগঠন, বিজলী ক্লাব, মিশুক, অভিনন্দন ক্লাব, উদয়ন ক্লাব, নির্বাণ যুব সংঘ, যুব উন্নয়ন সংঘ, প্র্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ দুর্গাপুর নগেন্দ্র চন্দ্র উচ্চ বিদ্যালয়, মীরসরাই প্রতিবন্ধী ব্যাক্তিদের উন্নয়ন সংগঠন, প্রজন্ম মিরসরাই, উপকূল সমাজ উন্নয়ন সংস্থা, অদম্য যুব সংঘ, অনির্বাণ ক্লাব, পশ্চিম মায়ানী সমন্বিত বালাই ব্যবস্থাপনা কৃষক সমিতি, পূর্ব হাইতকান্দি কচুয়া আদর্শ যুব উন্নয়ন সংঘ, সৈয়দপুর সমাজ কল্যাণ এসোসিয়েশন, কাটাছড়া গ্রাম উন্নয়ন সমিতি, উত্তরণ, এসটি লায়ন স্পোটিং ক্লাব, ইউসাম, মীরসরাই এডুকেশন সোসাইটি, সমমনা সংঘ, অপকা, সেতু, আদর্শ বন্ধু ফোরাম, কেরাণীবাড়ী পাঠাগার, নবজাগরণ সমাজ কল্যাণ পরিষদ, মধ্যম আমবাড়ীয়া যুব সংঘ, সমাজবন্ধু সংগঠন, নয়া দালান, হিতকরী যুব সংঘ, তারুণ্য সংঘ, আলোকিত বন্ধু ফোরাম, দীপ জেলে যাই, রক্তের বন্ধনে মীরসরাই, রক্তিম ফাউন্ডেশন, প্রবীণমেলা, স্বপ্নতরী-৭১, তাজপুর উন্নয়ন ক্লাব, আদর্শগ্রাম শেখটোলা, সৃজন যুব সংঘ, এবি ফাউন্ডেশন, রংধনু, রক্তিম পরিবার, জয় বাংলা স্পোটিং ক্লাব, একতা সংঘ, সুপ্ত প্রতিভা, এফডিএফ ক্লাব, শুকতারা, বিপ্লব সংঘ, দক্ষিণ আমবাড়ীয়া সমাজ কল্যাণ সংস্থা, সনাতন সংঘ, তাইফা, ইয়ং স্টার, বসুন্ধরা সাংস্কৃতি সংঘ, ঝংকার সংঘ, মায়া, সাহেরখালী উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী পরিষদ, অন্তরঙ্গ মিঠানালা, পশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থা, ফ্রেন্ডস সার্কেল যুব ক্রীড়া সংস্থা, প্রথম প্রহর ফাউন্ডেশন, নব উদয় সংঘ, মানবতার তরী, বি এইড ইয়ুথ ক্লাব, বাতিঘর যুব সংঘ, বারইয়ারহাট ব্লাড ব্যাংক, শেষ বিদায়ের বন্ধু, মকবুল আহম্মদ কল্যাণ ট্রাস্ট, অধিকারীর বাতিঘর, হৃদিসখা, সবুজ সংঘ, টেকেরহাট বিজয়ী সংঘ, স্মরণিকা সংঘ, বিজয়ী স্মরণী ক্লাব, তারুণ্যের একতা ফাউন্ডেশন, সাকিবিয়ান অব মীরসরাই, সংকেত, সোনালী স্বপ্ন, ফাতেমা পল্লী শিক্ষা ও স্বাস্থ্য কেন্দ্র্র, সুদিনকাল, লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম মীরসরাই, শুভ সংঘ, রোটারী ক্লাব অব চিটাগাং এলিটস, মীরসরাই ইয়ুথ সেন্টার, সেতুবন্ধন, ইসলামপুর ক্রীড়া সংঘ প্রমুখ।

 

উল্লেখ্য, মীরসরাই উপজেলার সাবেক সমাজসেবা অফিসার জসীম উদ্দিনের তত্ত্বাবধানে ২০১৬ সালে নিবন্ধিত ও অনিবন্ধিত সামাজিক সংগঠনগুলোর সমন্বয়ে মীরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার যাত্রা শুরু হয়। এর আওতাধীন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো মীরসরাইয়ের উন্নয়নে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি, নিরক্ষরতা দুরীকরণ, ক্রীড়া, সুস্থ ধারার দেশীয় সংস্কৃতির বিকাশ, যৌতুক, বাল্যবিবাহ রোধ ও মেধা বিকাশে মেধাবৃত্তি প্রদানসহ নানাবিধ সামাজিক কাজে অবদান রাখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *