Home বিনোদন আমরা নির্দোষ: তাহসান

আমরা নির্দোষ: তাহসান

0
247

বিনোদন ডেস্ক- আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির কর্মকাণ্ডে সহযোগিতার অভিযোগে কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান, অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ ৯ জনের বিরুদ্ধে বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সাদ শ্যাম রহমান নামের ই-ভ্যালির এক গ্রাহক।

 

আসামিদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মিললে যেকোনো সময় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে ডিএমপি-র রমনা বিভাগের সহ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান।

 

সাদ শ্যাম রহমান তার অভিযোগে উল্লেখ করেছেন, ইভ্যালিতে ৩ লক্ষ ১৮ হাজার টাকার একটি মটরসাইকেল অর্ডার দিয়েছিলেন তিনি। এখনও সেই মটরসাইকেল কিংবা অর্থ কিছুই ফেরত পাননি তিনি। এই সংস্থার প্রচারমুখ হয়ে কাজ করেছেন তাহসান, মিথিলা, ফারিয়া। ওই গ্রাহকের দাবি, ইভ্যালির সঙ্গে হাত মিলিয়ে তারাও এই প্রতারণার সঙ্গে যুক্ত। তাই এরাও অপরাধী এবং শাস্তির যোগ্য।

 

এ বিষয়ে জনপ্রিয় গায়ক তাহসান হয়াটস আপের মাধ্যমে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার কে বলেন, ‘‘আমি শ্যুটের আগেই ফেসবুকের পাতায় সংস্থা সম্পর্কে প্রচুর গ্রাহকের অভিযোগ দেখেছি। ফলে, চুক্তি বাতিল করে শ্যুটে অংশ নিইনি। আমাদের অকারণে হেনস্থা করা হচ্ছে।”

 

গায়কের আরও দাবি, তারকারা কোনও সংস্থার শুধুই প্রচারমুখ। সংস্থা কোন পথে চলবে সেটা দেখা বা জানা তাঁদের কাজ নয়। সেটা সম্ভবও নয়। এত বড় ঘটনার পরেও তাহসান কিন্তু ভেঙে পড়েননি। বরং পূর্ণ আস্থা রেখেছেন দেশের আইন ও বিচার ব্যবস্থার উপরে। তাহসান জানেন, তদন্তেই প্রকাশিত হবে আসল সত্য।

 

পাশাপাশি, মিথ্যে অভিযোগে জড়ানোর জন্য সংস্থার বিরুদ্ধে জনপ্রিয় গায়ক কোনও পদক্ষেপ করবেন কি না, এখনও জানাননি। তাঁর কথায়, তিনি পুরোটাই ছেড়ে দিয়েছেন তাঁর ব্যক্তিগত আইনজীবীর উপরে। তিনি যা বলবেন, সেই রাস্তাতেই হাঁটবেন তাহসান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here