রূপের ঝলকে ভক্তদের তাক লাগালেন জয়া

বিনোদন ডেস্ক- এপার হোক বা ওপার বাংলা অভিনেত্রী জয়া আহসানের ভক্ত সংখ্যা গুণে শেষ হবে না। অভিনেত্রী নতুন কোনও ছবি দিলেই তাতে ভালোবাসা প্রকাশ করতে শুরু করে দেয় নেটিজেনরা। জমিয়ে চলে প্রশংসা।

 

সম্প্রতি ভারতীয় এক বাংলা ফ্যাশন ম্যাগাজিনের হয়ে ফটোশ্যুট করেছেন জয়া আহসান। সেই ছবিই নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন অভিনেত্রী। আর তা দেখে চোখ কপালে উঠেছে অনুরাগীদের। জয়ার থেকে চোখ ফেরানোই দায়।

 

গোলাপি সিল্কের শাড়িতে চওড়া হলুদ পাড়। সামনে আচল দিয়ে শাড়িতে বাঙ্গালিয়ানার ছাপ স্পষ্ট। তবে ব্লাউজ পরেননি জয়া। আদুর গায়েই জড়িয়েছেন শাড়ি। গলায় ভারি গয়না, কোমর বন্ধনী। টানটান করে খোঁপা বেঁধে তাতে সাদা ফুলের মালা লাগিয়েছেন নায়িকা।

 

জয়ার এই ছবি দেখে প্রশংসার বান ডেকেছে। ‘তোমাকে কী যে দারুণ লাগছে বলে বোঝাতে পারব না’, ‘পুরো আগুন তুমি’, ‘এত সুন্দরী যে তুমি কীভাবে দিন দিন হয়ে যাচ্ছ’র মতো কমেন্টে ভরে গিয়েছে জয়ার ইনস্টাগ্রাম পেজ।

 

জয়াকে নিয়ে বিশেষ এ আয়োজনের নাম রাখা হয়েছে ‘রচেছি আনন্দ প্রতিমা’। এর আগে কলকাতার আরেক ম্যাগাজিন আনন্দলোকের কাভার গার্ল হয়েছিলেন এ অভিনেত্রী।

 

জয়া বেশ কিছুদিন দেশের বাইরে ছিলেন। মূলত তিনি ঘুরতে গিয়েছিলেন। দেশে ফিরেই তিনি হাতে পেয়েছেন প্রাণবিক বন্ধু সম্মাননা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *