সেজেগুজে ‘শুধু তোমার’ কাকে লিখলেন নুসরাত?

বিনোদন ডেস্ক- সমালোচনা, বিতর্ক এসবকে পাত্তা দেন না টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। স্বামীর সঙ্গে বিচ্ছেদ, প্রেমিকের সঙ্গে সংসার করা, সন্তানের মা হওয়া, আরও নানা বিষয়ে প্রতিনিয়ত সমালোচনার শিকার হন। কিন্তু থামেন না তিনি। নিজের মতোই চলতে পছন্দ করেন এ নায়িকা।

 

অভিষেক বন্দ্যাপাধ্যায়ের ডাকা দলীয় বৈঠকে মঙ্গলবার হাজির না হওয়ার জন্য শোকজ করা হয়েছে নুসরাত আর মিমিকে। আর মঙ্গলবার রাতেই ইনস্টায় সাজুগুজুর ছবি দিলেন নুসরাত। ঠিক যেন নতুন কনে।

 

মঙ্গলবার রাতে একদম অন্য মেজাজে ধরা দিলেন অভিনেত্রী-সাংসদ নুসরাত জাহান। সবুজ সিকুইন্সের শাড়ি ও ম্যাচিং ব্লাউজে ছবি দিলেন তিনি। কানে কানবালা। মাথার খোঁপায় গুঁজেছেন লাল ফুল। হাতে মেহেন্দি।

 

তবে মঙ্গলবার যখন নুসরত ইনস্টাগ্রামে ছবি দিচ্ছেন, ঠিক তখনই জোর চর্চায় তিনি! কারণ, মঙ্গলবার দিল্লিতে সংসদের শীতকালীন অধিবেশনে যোগ দিতে গিয়েছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানে দলের সব সাংসদদের নিয়ে বৈধক ডেকেছিলেন তিনি। তবে তাতে হাজির হননি মিমি আর নুসরাত। তাই বিরক্ত হয়ে দল শোকজ করে দুই তারকা সাংসদকেই।

 

তবে বিতর্ক নিয়ে যে মাথা ঘামান না ঈশানের মাম্মা তা প্রমাণ হয়ে গেল আরও একবার। তাই তো, সবুজ শাড়িতে সেজেগুজে, হাতে শাঁখা-পলা, ম্যাচিং চুরি পরে ছবি দিলেন ইনস্টায়। ফটো কার্টেসিতে ট্যাগও করলেন যশকে। আর ক্যাপশনে লিখলেন, Elegantly Yours।

 

সুন্দরী নুসরাতের সাজুজুর এই ছবি দেখে ভাষা হারিয়েছেন অনেকেই। মা হওয়ার পরও কাজে বিরতি দেননি অভিনেত্রী। ছবির শ্যুট করছেন, করছেন রেডিও শো-র হোস্টিং। এমনকী, সংসদের শীতকালীন অধিবেশনে যোগ দিতে তিন মাসের ছেলেকে রেখেই উড়ে গিয়েছেন দিল্লি।

 

লোকসভায় এবার নুসরাতকে দেখা গিয়েছিল শাড়িতে। ধূসর রঙের সুতির শাড়িতে হাজির হয়েছিলেন অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *