বাংলাদেশ-ভারত খেলা হলে কোন দলে থাকেন মিথিলা?

বিনোদন ডেস্ক- দ্বিতীয় বিবাহবার্ষিকী পালন করতে বাংলাদেশে এসেছেন কলকাতার গুণী নির্মাতা সৃজিত মুখার্জি। তাঁর পত্নী রাফিয়াত রশিদ মিথিলা বাংলাদেশের মেয়ে হলেও এখন ভারতের বধূ।

 

এমন সমীকরণে বাংলাদেশ-ভারত খেলা হলে কোন দলে থাকেন মিথিলা? আজ বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টেস্ট ম্যাচ চলাকালে গণমাধ্যমকে মিথিলা সেই প্রশ্নের উত্তর দিয়েছেন। মিথিলা বলেন, ‘আমি বাংলাদেশ… যেকোন মূল্যে যার সঙ্গেই মুখোমুখি হোক আমি বাংলাদেশ।’

 

আর সৃর্জিত মুখার্জি জানিয়েছেন, ‘বাংলাদেশ-ভারতের খেলায় আমি ভারতের সাপোর্টার। তবে ভারত ছাড়া অন্য কোনো দলের বিপক্ষে খেলা হলে বাংলাদেশকে সাপোর্ট করি। বাংলাদেশ ছাড়া অস্ট্রেলিয়াকে ভালো লাগে…। তবে ভারত-বাংলাদেশের ম্যাচ হলে বাসায় খুব টেনশনের আবহ থাকে। মাঠে যেমন থাকে বাসায়ও তেমন থাকে।’

 

খেলা দেখতে এসে জানালেন সাকিবের প্রতি তার অগাধ ভালোবাসার কথা। সেই সঙ্গে একটি ইচ্ছেও পোষণ করেছেন। সৃজিত বলেন, ‘সাকিবকে নিয়ে তোমাদের এখানে কেউ বায়োপিক করবে না? আমার না খুব ইচ্ছে আছে সাকিবকে নিয়ে একটা বায়োপিক করব।’

 

এছাড়া বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার রকিবুল হাসানকে নিয়েও সিনেমা বানাতে আগ্রহী সৃজিত। মুক্তিযুদ্ধের সময় ‘জয় বাংলা’ ব্যাট নিয়ে মাঠে নেমেছিলেন এই ক্রিকেটার। সেই প্রেক্ষাপট পর্দায় তুলে আনতে চান নির্মাতা।

 

বাংলাদেশ ক্রিকেটের নিয়মিত খোঁজখবর রাখেন সৃজিত মুখার্জি। সাকিবকে নিয়ে ফেসবুকে তিনি লিখেছেন, ‘আমাদের সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান’। মাঠে এসে তিনি বলেন, ‘সাকিব তিনটা শট মারল না, একদম মন ভরে গেল! আসাটা বৃথা যায়নি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *