বিনোদন ডেস্ক- সংবাদ পাঠিকা ঢাকাই সিনেমার নায়িকা হয়ে কোটি দর্শকের মন জয় করে নিয়েছেন। দেশের নাম্বার ওয়ান শাকিব খানের বিপরীতে ২০১৬ সালে ঈদুল আজহায় একসঙ্গে দুটি ছবি দিয়ে অভিষেক তার।
বুবলীর প্রথম সিনেমাই তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। অভিনয় দক্ষতা আর সুন্দর ফিগার। আর পেছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। একের পর এক দর্শক প্রিয় সিনেমা উপহার দিয়েছেন।
বর্তমানে চলচ্চিত্রের পাশাপাশি বিজ্ঞাপন চিত্রে দেখা যায় বুবলীকে। তবে ফিটনেসের ব্যাপারেও তিনি সমান আগ্রহী। সম্প্রতি তাঁর ফেসবুকে শেয়ার করেছেন সেই সচেতনতারই ছবি। সোশ্যাল মিডিয়ায় জিম থেকে ছবি পোস্ট করেছেন এই নায়িকা।
বুবলী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘চোখ’। এতে তার বিপরীতে অভিনয় করেন নিরব-রোশান। এদিকে সম্প্রতি ‘কয়লা’ নামে একটি সিনেমার শুটিং শেষ করেছেন বুবলী। সাইফ চন্দনের এই সিনেমায় ফের নিরবের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।
