রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: আগামী ২৬ ডিসেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের শাহজাদপুরের ১নং কায়েমপুর ইউনিয়নের নৌকা প্রতিকের পক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাত ৭টায় ইউনিয়ন আঃলীগের সাংগঠনিক সম্পাদক আবু ইসহাক ঠান্ডু, ইউনিয়ন যুবলীগের সভাপতি রাসেদুল হাসান রুবেল ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপুল এর উদ্যোগে বনগ্রাম বলাকা সংঘ ক্লাব মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন কামাল হোসেন শাহাদত মাষ্টার।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- উপজেলা আঃ লীগের আইন বিষয়ক সম্পাদক মিল্ক ভিটার ভাইস চেয়ারম্যান ও সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এ্যাডভোকেট শেখ আব্দুল হামিদ লাভলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ১নং কায়েমপুর ইউনিয়ন আঃ লীগের সভাপতি, বর্তমান ইউপি চেয়ারম্যান ও নৌকার প্রার্থী এসএম হাসিবুল হক হাসান, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক রাজিব শেখ, ইউনিয়ন আঃ লীগের সহ-সভাপতি আব্দুল কাদের মিঠু, সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ।
উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন, রাসেদুল হাসান রুবেল, বীর মুক্তিযোদ্ধা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাহেব আলী, বীর মুক্তিযোদ্ধা ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুস ছাত্তার, আহসান হাবীব সুমন, সাইমন আহমেদ চাহিল, রফিকুল ইসলাম স্বপন প্রমূখ।
আলোচনা সভার শুরুতেই নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান হাসিবুল হক হাসান তার বক্তব্যে বলেন- আমি আজ আপনাদের মাঝে এসেছি দায়িত্ব পালনের সময় কোন ভুলত্রুটি হলে ক্ষমা চাওয়ার জন্য।
তিনি বলেন, নৌকা মুক্তিযুদ্ধের প্রতিক, স্বাধীনতার প্রতিক, উন্নয়নের প্রতিক। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকার পক্ষে ভোট চান।
প্রধান অতিথির বক্তব্যে এ্যাডঃ আব্দুল হামিদ লাভলু বলেন, জননেত্রী শেখ হাসিনা দেশের প্রান্তিক পর্যায়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখেছে। তাই স্বাধীনতার সপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী হাসিবুল হক হাসান ভোট দিয়ে জয়যুক্ত করুন।
তিনি আরও বলেন, সারাদেশের ন্যায় এই কায়েমপুর ইউনিয়নেও ব্যাপক উন্নয়ন ঘটেছে। তাই এই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে নৌকা প্রতিকে ভোট দেওয়ার জন্য সবাইকে আহবান জানান।
