মাহি-ইমন-মুরাদের সেই ফোনকল নিয়ে যা বললেন নায়ক নিরব

বিনোদন ডেস্ক- বাংলালিংকের দেশ প্যাকেজের বিজ্ঞাপনে জুটি হয়ে দেশব্যাপী পরিচিতি পান নিরব-ইমন। এরপর থেকে শোবিজের ‘মানিকজোড়’ তারা। একজনকে দেখলে আরেকজনকে মনে পড়ে। একজনের নাম উচ্চারিত হলে আরেকজনের চেহারা ভাসে চোখে।

 

দুই দিন আগে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে চিত্রনায়ক ইমন ও নায়িকা মাহিয়া মাহির কথোপকথনের একটি কল রেকর্ড ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে বেকায়দায় পড়েন ইমন। বলা চলে এরপর থেকেই অস্বস্তিতে আছেন এই নায়ক।

 

এদিকে আজমীর শরীফ গিয়েছেন নিরব। বন্ধুর জন্য প্রার্থনা করতে সেখানে গিয়েছেন কিনা এমন প্রশ্ন ছিল অনেকের মনে।

 

এ প্রসঙ্গে নিরব বলেন, ‘আমি হাত তুলে আমার দুই মেয়ের জন্য দোয়া করেছি। স্ত্রী, বাবা-মাও ছিলেন। প্রার্থনায় পৃথিবীর সকল মানুষই ছিল। তবে এটাও সত্যি- বন্ধু ইমনের ভালো চাই আমি। ও যেন উটকো কোনো বিপদে না পড়ে- সেজন্য প্রার্থনা করেছি- এটাই তো স্বাভাবিক।’

 

ইমনের ফোনকল ফাঁস নিয়ে নিরব বলেন, ‘খুবই দুঃখজনক। তারচেয়ে বড় বিষয় এটি বিব্রতকর। আমি মনে করি এখানে ইমন পরিস্থিতির শিকার হয়েছে।’

 

নিরব বলেন, ‘সত্যি বলতে রাজস্থানে আশার পর প্রথম নিয়ত ছিল আজমীর শরীফ যাওয়ার। কারণ আগে কখনও যাইনি। ইমনের খবরটি পাওয়ার পর মনটাও বিষণ্ণ হয়েছে। সব মিলিয়ে প্রশান্তি নিয়ে ফিরলাম দরগা থেকে।’

 

খাজা মঈনুদ্দীন চিশতির ঐতিহাসিক এই দরগায় গিয়ে দারুণ অভিজ্ঞতা নিয়ে ফিরেছেন নিরব। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দরগার অনুভূতিটা অন্যরকম। ঢোকার পর মনে হলো শরীরে এনেসথেসিয়া দেওয়া হলো! ঠাণ্ডা একটা অনুভূতি হলো শরীরজুড়ে।’

 

ভারতীয় মেগা প্রজেক্টের শুটিংয়ের কাজে গত ৩ ডিসেম্বর ঢাকা থেকে রাজস্থান উড়াল দেন নিরব। যদিও সেসব বিষয়ে এখনই মুখ খুলছেন না তিনি। নিরব শুধু জানালেন, ৯ ডিসেম্বর ঢাকায় ফিরে খবরটি জানাবেন। আর তাতেই সবাই চমকে উঠবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *