Home বিনোদন নতুন রুপে প্রকাশ্যে এলেন সিয়াম

নতুন রুপে প্রকাশ্যে এলেন সিয়াম

0
316

বিনোদন ডেস্ক- বহুদিন ধরেই মুক্তির প্রহর গুনছে সিয়াম আহমেদ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘শান’। গেল নভেম্বরের শুরুতেই এম রাহিম পরিচালিত সিনেমাটির আনুষ্ঠানিক মুক্তির ঘোষণা এসেছে। এবার এলো ‘শান’ এর একটি পোস্টার।

 

যেখানে একেবারে অ্যাকশন অবতারে সিয়াম আহমেদ। সোমবার সন্ধ্যায় নতুন এই পোস্টারটি শেয়ার করে সিয়াম লিখেছেন, ‘বাঘ দেখলে কেউ তালি দেয় না। বাঘ দেখলে ভাগে!’

 

কথা এবং পোস্টারে সিয়ামের লুকই বলে দিচ্ছে, পুরোপুরি অ্যাকশনধর্মী সিনেমা নিয়ে আসছেন সিয়াম। মারমার কাটকাট অ্যাকশন থ্রিলার ধাঁচের এই ছবিতে সিয়ামের বিপরীতে দেখা যাবে পূজা চেরীকে।

 

একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে ছবিটির কাহিনি সাজিয়েছেন আজাদ খান। তিনি সহ প্রযোজনা করেছেন এম আতিকুর রহমান। আজাদ খান বলেন, শানের মতো পুলিশ অ্যাকশন এর আগে বাংলাদেশে হয়নি। যে ভাবনা নিয়ে শান নির্মাণ করতে চেয়েছিলাম সেই ভাবনাকেও হার মানিয়েছে।

 

সিয়াম-পূজা ছাড়াও শানে আরও অভিনয় করেছেন তাসকিন, চম্পা, অরুণা বিশ্বাস, হাসান ইমাম, মিশা সওদাগর, নাদের চৌধুরী, ডন, আরমান পারভেজ মুরাদ।

 

সিয়াম বলেন, করোনা পরবর্তী সেসব ছবি কমার্শিয়াল ভ্যালু যোগ করে প্রযোজক শিল্পীসহ পুরো ইন্ডাস্ট্রিকে সাপোর্ট দেবে শান তেমনই একটি ছবি।

 

জানা যায়, আগামী বছরের ৭ জানুয়ারি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here