‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা খারাপের দিকে যাচ্ছে’

নজর২৪ ডেস্ক- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে বলে জানিয়েছেন তার আইনজীবী ও দলের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনে তার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। রাত পৌনে ৮টার দিকে ব্যারিস্টার খোকন ফিরোজায় প্রবেশ করেন। প্রায় এক ঘন্টা তিনি সেখানে অবস্থান করেন।

 

সাক্ষাৎ শেষে বাসভবনের গেইটের সামনে উপস্থিত সাংবাদিকদের ব্যারিস্টার খোকন বলেন, মাঝে মাঝে ডাক্তার এসে খালেদা জিয়ার ব্লাড টেস্ট করাচ্ছেন। তিনি একা চলাফেরা করতে পারছেন না। বিদেশে চিকিৎসার ব্যাপারে সরকার মানবিক হলে দল এবং পরিবারের পক্ষে আবারও আবেদন করা হবে।

 

ঢাকা-৫, ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচন ও দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খালেদা জিয়ার সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে মাহবুব উদ্দিন খোকন বলেন, সবকিছুর বিষয়ে তিনি অবগত আছেন। এর চেয়ে বেশি কিছু আমি বলতে চাই না।

 

তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। মাঝে মাঝে ডাক্তার এসে রক্ত পরীক্ষা করেন। তিনি একা চলাফেরা করতে পারেন না। খাবার খেতেও সমস্যা হয়। নরম খাবার খাচ্ছেন।

 

বিদেশে চিকিৎসার জন্য আবেদন করবেন কি না জানতে চাইলে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, আবেদন করা আছে। কিন্তু সরকার শর্ত দিয়ে রেখেছে, সেজন্য যেতে পারছেন না। এখন সরকার যদি মানবিক হয়। তাকে চিকিৎসার জন্য শর্ত তুলে নেয় তাহলে তিনি বিদেশে চিকিৎসা করাতে যাবেন।

 

এর আগে গত ২৭ মে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন মাহবুব উদ্দিন খোকন। এরপর ২৯ আগস্ট দ্বিতীয় দফায় দেখা করেন তিনি।

 

গত ২৫ মার্চ করোনার মধ্যে সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্তি পান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মুক্তির পর থেকে গুলশানের বাসভবন ফিরোজায় আছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *