বিনোদন ডেস্ক- বাঙালি নায়িকাদের ক্ষেত্রে এটা অবিশ্বাস্য ঘটনাই বটে। মা হওয়ার পর কোনো নায়িকা নিজের ফিটনেস ফিরিয়ে এনে আরও বেশি গ্ল্যামারাস রূপে হাজির হওয়ার নজির খুব একটা নেই। সেই বিরল ঘটনার রচয়িতা হলেন টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি।
গত বছর পুত্রসন্তানের মা হয়েছেন শুভশ্রী। মাতৃত্বের কারণে অনেকটা মুটিয়ে গিয়েছিলেন। এজন্য কটাক্ষের শিকারও হয়েছিলেন অভিনেত্রী। তবে সেসবের তোয়াক্কা করেননি তিনি। মাতৃত্ব যেমন উপভোগ করেছেন, এখন আবার নিজেকে ফিরিয়ে এনেছেন চোখ ধাঁধানো রূপে।
সম্প্রতি বেশ কয়েকটি ফটোশুট করেছেন শুভশ্রী। এগুলোতে খোলামেলা, সাহসী রূপেই ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। তার বোল্ড অবতারে কুপোকাত হচ্ছেন ভক্তরা।
কখনো কালো অন্তর্বাসের ওপর কাল নেটের পোশাক, উন্মুক্ত উরু; কখনো লাল গাউনে হাস্যোজ্বল মুখ, আবার কখনো কালো স্লিভলেস টপসে শরীরী উত্তাপ ছড়িয়ে দিচ্ছেন শুভশ্রী। তার এমন অবিশ্বাস্য পরিবর্তন দেখে অনুসারীদের চক্ষু চড়ক গাছ!
গত বছর সেপ্টেম্বরেই মা হয়েছেন অভিনেত্রী শুভশ্রী। তার এখন যাবতীয় ব্যস্ততা এক বছরের ছেলেকে ঘিরেই। তার ছেলেকে কোলে নিয়েও তিনি নাচ করেন প্রায়ই। এর মধ্যে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ওই ভিডিওতে দেখা যায়, নাইটি পরে ছেলেকে কোলে নিয়ে গান গাইছেন শুভশ্রী। তবে ওই ভিডিওতে তার পোশাক নিয়ে নেটিজেনরা চরম ক্ষুব্ধ হন। অনেক ভক্ত তার ওই আচরণে হতাশা ও বিরক্তি প্রকাশ করেন। ভিডিওটি প্রকাশের পর নিন্দার ঝড় বইয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
আগামী জানুয়ারিতেই মুক্তি পাচ্ছে রাজ-শুভশ্রী জুটির নতুন ছবি ‘ধর্মযুদ্ধ’। করোনার জেরে দীর্ঘদিন আটকে থাকা ওই সিনেমাটি আগামী ২১ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পাবে। পরিচালক-প্রযোজক রাজ চক্রবর্তীর এই ছবির প্রতীক্ষায় রয়েছেন তাদের অনুরাগীরা।
