রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় করেছেন নব-নির্বাচিত সংসদ সদস্য বাংলাদেশ আঃলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা।
রবিবার (৫ নভেম্বর) বেলা ১১টায় সাংসদ মেরিনা জাহান কবিতার শাহজাদপুর পৌর সদরের শক্তিপুরের বাড়িতে এই মত বিনিময়সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তাক আহমেদ, কেন্দ্রী যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আসাদুল্লাহ তুষার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ কাজল, মনিরুল গণি চৌধুরী শুভ্র, ফারুক হাসান কাহার, আবুল কালাম প্রমূখ।
এসময় শিক্ষক নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন, মোঃ সাইফুল ইসলাম, মোছাঃ কামরুন্নাহার লাকি, মো :মঈনুল সরকার, মো আব্দুস সালাম, মো:শাহিনুর রহমান (শাহিন), ফিরোজা খাতুন, হেলাল সরকার, মোজাম্মেল হক, আব্দুর রউফ প্রমূখ।এসময় শিক্ষক নেতৃবৃন্দরা সাংসদ মেরিনা জাহান কবিতার কাছে বিভিন্ন দাবি উপস্থাপন করেন।
সাংসদ মেরিনা জাহান কবিতা শিক্ষকদে দাবির সাথে একাত্মতা প্রকাশে করে বলেন, আমাকে সময় দেন আমি উন্নয়ন ও কল্যাণকর প্রতিটি দাবিই পুরণ করবো।
