রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে নির্মাণাধীন একটি ক্লাব ভাঙাকে কেন্দ্র করে দুই পক্ষ মখোমুখী অবস্থানে রয়েছে। উভয় পক্ষ একে অপরকে দোষারোপ করছেন, এই নিয়ে উভয পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, উপজেলার গাড়াদহ ইউনিয়নের বকুলতলায় অবস্থিত বকুলতলা যুব সংঘ্য নামের একটি ক্লাবকে শেখ রাসেল নামকরণ করে নতুন করে ঘর নির্মাণ করা হয়। নিজ উদ্দোগে এই ক্লাবটি নির্মাণ করেন ক্লাবের সভাপতি মোঃ আইনুল হক।
নির্মাণের নেতৃত্বের বিবাদের কারণে শনিবার (৪ নভেম্বর) সকাল আনুমানিক সাড়ে ১০টায় ক্লাবটি ভেঙে দেয় বেশকয়েকজন স্থানীয়।
পরে খবর পেয়ে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক পীযুষ কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে আইনশৃংখলা নিয়ন্ত্রণের লক্ষ্যে উভয়পক্ষের সাথে কথা বলে।
এই বিষয়ে ক্লাবের সদস্য ও স্থানীয় ব্যাবসায়ী আলাল উদ্দীন বলেন, ক্লাব ঘর নির্মাণের কথা বলে আয়নাল হক দোকান করার উদ্দোগ নিলে ক্লাবের অন্য সদস্যরা ও এলাকাবাসী এতে বাধা দেয় এবং দোকান ঘরটি ভেঙে ফেলে। তিনি জানান, শেখ রাসেল স্পোর্টিং ক্লাব নির্মাণ হবে মাননীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতার নির্দেশনায় এবং নিজস্ব অর্থায়নে। কাউকে শেখ রাসেল স্পোর্টিং ক্লাব নিয়ে ব্যাবসায়ীক উদ্দেশ্য সফল করতে দেওয়া হবেনা।
এই বিষয়ে ক্লাব ঘরের নির্মাণকারী আয়নাল হক বলেন, ২০১৮ সালে আমার উদ্দোগে যুব সংঘ্য থেকে নাম পরিবর্তন করে শেখ রাসেল স্পোর্টিং ক্লাব নামকরণ করা হয়। কিছুদিন পূর্বে আমিসহ কয়েকজন সদস্য মিলে রাস্তার পাশে ক্লাবের জন্য ঘর নির্মাণ কাজ শুরু করি। এই বিষয়টি বিএনপি জামায়াত পন্থী আব্দুল খালেক, ফরহাদ, ফরিদ, আলাল, আলহাজ ও মেহেদী এদের পছন্দ না হওয়ায় তারা ইতিপূর্বেও আমাকে শেখ রাসেল নামকরন বাস্তবায়ন করতে দিবে না মর্মে হুমকি প্রদান করে। শেখ রাসেল নামকরণ করার ফলেই ক্লাব ঘরটি তারা ভেঙ্গে ফেলেছে।
তিনি আরো বলেন, আমি ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করেই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে বিরোধীদলে থাকাকালীন প্রতিটি কর্মসূচী বাস্তবায়নে মাঠে থেকেছি। বর্তমানেও জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে কাজ করে যাচ্ছি।
এই বিষয়ে ক্লাবের পার্শ্ববর্তী হাসান নামের এক দোকানী কে ভেঙেছে জিজ্ঞাসা করলে তিনি বলেন, এলাকার লোকজন মিলেই ঘরটি ভেঙেছে।
এই বিষয়ে গাড়াদহ ইউনিয়ন আঃলীগের তথ্য প্রযু্ক্তি বিষয়ক সম্পাদক মোঃ সুমন বলেন, আয়নাল হক নিজ উদ্দোগে শেখ রাসেল স্পোর্টিং ক্লাবটিকে পুর্বের স্থান থেকে এগিয়ে পাকা সড়কের পাশে নির্মাণ করছিলো। শনিবার বিএনপি পন্থি বেশ কয়েকজন ক্লাব ঘরটি ভাঙার সময় আমি এগিয়ে গেলে স্থানীয় বিএনপির সমর্থক আমাকে মারধন করে।
এই বিষয়ে বক্তব্য জানার জন্য গাড়াদহ ইউনিয়ন আঃলীগের সভাপতি মোঃ সেলিম আক্তারে মোবাইলে কয়েকবার কল করা হলেও সংযোগ পাওয়া সম্ভব হয়নি।
