Home জাতীয় ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ সভাপতিকে অব্যাহতি

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ সভাপতিকে অব্যাহতি

0
104

নজর২৪, ঢাকা- ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ সভাপতি ইব্রাহিম হোসেনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

 

মঙ্গলবার (৩০ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ সভাপতি মো. ইব্রাহীম হোসেনকে নিজ পদ থেকে অব্যাহতি দেয়া হলো এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সহ-সভাপতি সজিব আহমেদকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করার জন্য নির্দেশ দেয়া হলো।

 

কী কারণে ইবরাহিমকে অব্যাহতি দেওয়া হয়েছে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু উল্লেখ করা হয়নি।

 

তবে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

এ বিষয়ে জানতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে ফোন দেওয়া হলে তারা রিসিভ করেননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here