শাহজাদপুরের বাড়াবিলে বহু কাঙ্খিত রাস্তার উদ্বোধন করলেন মেয়র তরু লোদী

তাহছিন নূরী খোকন, নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের বাড়াবিল উত্তরপাড়া জামে মসজিদের পশ্চিম পাশ থেকে মৃত আব্দুর রশিদ মেম্বারের বাড়ি হয়ে হাজী নুরাল প্রামানিকের বাড়ি পর্যন্ত রাস্তার কাজের শুভ উদ্বোধন করলেন পৌর মেযর মনির আক্তার খান তরু লোদী।

 

এর মধ্য দিয়ে বাড়াবিল, নারায়ণদহ এবং কাংলাকান্দা এলাকার কয়েক হাজার মানুষের দীর্ঘদিনের কাংখিত স্বপ্ন পুরন হলো। সোমবার (২৯ নভেম্বর) দুপুর ১২ টায় স্থানীয় শতাধিক মানুষের উপস্থিতিতে এক অনাড়ম্বর পূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এ রাস্তার কাজের উদ্বোধন করা হয়।

 

এসময় মেয়রের সাথে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ লিয়াকত, আমিরুল ইসলাম শাহু, সাধারণ সম্পাদক পৌর আওয়ামী লীগ, আল মাহমুদ, কাউন্সিলর ৭ নং ওয়ার্ড, আফসার সিকদার, কাউন্সিলর ৯ নং ওয়ার্ড, সিলভি পারভীন মিঠু সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৪,৫,৬, সাবিনা ইয়াসমিন ছবি সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৭,৮,৯, আবুল হাসেম, সাবেক আহ্বায়ক, শাহজাদপুর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ, সীমান্ত লোদী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাদপুর উপজেলা ছাত্রলীগ, স্থানীয় আওয়ামীলীগ নেতা নুর মন্ডল প্রমূখ।

 

এ সময় শাহজাদপুর পৌরসভার উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে মেয়র মনির আক্তার খান তরু লোদী বলেন, “শাহজাদপুরকে মডেল পৌরসভায় রুপান্তর করতে যা যা করনীয় তার সবই করা হবে।

 

উল্লেখ্য এই রাস্তাটি না থাকায় জন দূর্ভোগ নিয়ে ইতিপূর্বে প্রত্যাশা টিভি (ইউটিউব চ্যানেল) এবং নজর ২৪ এ সাংবাদিক রাজিব আহমেদ রাসেল একটি প্রতিবেদন করলে বিষয়টি পৌর মেয়রের দৃষ্টিতে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *