Home দেশের খবর পুরো ইউনিয়নে নৌকার প্রার্থী পেলেন ১২০ ভোট!

পুরো ইউনিয়নে নৌকার প্রার্থী পেলেন ১২০ ভোট!

0
118

নজর২৪, পিরোজপুর- তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে পিরোজপুরের কাউখালী উপজেলার দুইটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন দুইটি হলো ১নং সয়না রঘুনাথপুর ও ৪নং চিরাপাড়া –পারসাতুরিয়া।

 

এ নির্বাচনে ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়নে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এইচ.এম রেজাউল করিম খোকন পেয়েছেন ১২০ ভোট। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক। দলীয় মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেও এত অল্প সংখ্যক ভোট পেয়ে জামানত হারানোয় ক্ষুদ্ধ স্থানীয় নেতাকর্মীরা।

 

এ ইউনিয়নে চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবু সাঈদ দুই হাজার ছয়শত চুয়াল্লিশ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া জাতীয় পার্টির (জেপি) সাইকেল প্রতীকের প্রার্থী এলিজা সাঈদ পেয়েছেন দুই হাজার দুইশত নিরানব্বই ভোট। এ ইউনিয়নে মোট ৫ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে নৌকা প্রতীকের এইচ.এম রেজাউল করিম খোকন ১২০ ভোট পেয়ে ৪র্থ নাম্বারে রয়েছেন।

 

আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী এইচ এম আর কে খোকন বলেন, ‘দলে অভ্যন্তরীণ কোন্দল আছে। আমি জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়ালের অনুসারী। আউয়ালবিরোধীরা আমার বিরুদ্ধে কাজ করায় আর বর্তমান চেয়ারম্যান জেপি প্রার্থী এলিজা সাইদকে হারাতে গিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা স্বতন্ত্র প্রার্থীর দিকে ঝুঁকে যান। এ কারণে আমি কম ভোট পাই। এ ছাড়া প্রতিদ্বন্দ্বী ধনাঢ্য প্রার্থীদের মতো টাকা খরচ করতে না পারায় আমার শোচনীয় পরাজয় হয়েছে।’

 

খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৬ সালে অনুষ্ঠিত সয়না রঘুনাথপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন জাতীয় পার্টি (জেপি) প্রার্থী আবু সাঈদ। ২০১৯ সালে আবু সাঈদ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে উপনির্বাচনে চেয়ারম্যান হন তাঁর স্ত্রী এলিজা সাঈদ। এ বছর আওয়ামী লীগের মনোনয়ন পান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম আর কে খোকন। খোকন জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়ালের অনুসারী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here