‘কোহলি বাড়ি থাকে না’, অভিযোগ আনুশকার

বিনোদন ডেস্ক- নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে কখনো সেভাবে কথা বলতে দেখা যায় না বিরাট কোহলি আর আনুশকা শর্মাকে। তবে একে-অপরের প্রতি ভালোবাসা জাহির করার কোনো সুযোগ হাতছাড়া করেন না এই তারকা দম্পতি। দুজনই একে-অপরের ছবিতে আদরে ভরা কমেন্ট বা খুনসুটি করতে দেখা যায় প্রায়শই।

 

রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে আনুশকার সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেছেন বিরাট। নির্জন প্রান্তরে নদীর ধারে পাশাপাশি বসে আছেন তারা। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘তুমি পাশে থাকলে যেকোনো জায়গা বাড়ি মনে হয়’। ছবিতে বউ আনুশকাকে ট্যাগও করেছেন কোহলি।

 

সেই ছবিতে কমেন্ট করতে ভুলেননি অভিনেত্রী। লিখেছেন, ‘একদিক থেকে ভালো। কারণ তুমি তো বাড়িতে খুবই কম থাকো’। সঙ্গে হাসি আর ভালোবাসার ইমোজি।

 

বিরুষ্কা জুটি এমনিতেই বেশ জনপ্রিয়। আর তারকা জুটির একসঙ্গে কোনো ছবি শেয়ার করলে নিমিষেই তা ভাইরাল হয়ে যায়।

 

উল্লেখ্য, চলতি বছরের ২১ জানুয়ারি বিরাট-আনুশকার কোল আলো করে আসে ভামিকা। মেয়ের সঙ্গেই বেশিরভাগ সময় কাটান তারা। এমনকী, মেয়ে আর বউকে সাথে নিয়েই ক্রিকেট ট্যুরে যান বিরাট। সূত্র : হিন্দুস্তান টাইমস।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *