গোপালপুরে এইচএসসি ও সমমানের ২৮শ পরীক্ষার্থী মাঝে করোনা টিকা প্রদান

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা এইসএসসি ও সমমান ২৮০০শ পরীক্ষার্থীদের কভিড ১৯ করোনা টিকা প্রদান করা হয়েছে।

 

(২৮ নভেম্বর) রবিবার উপজেলা হলরুম অডিটোরিয়ামে দিন ব্যাপী কভিড ১৯ করোনা টিকা প্রদান করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আলিম আল রাজি, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা শিক্ষা অফিসার মোছাঃ নাজনীন সুলতানা, আরো উপস্থিত ছিলেন উপজেলার স্বাস্থ্য কর্মী বৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আলিম আল রাজি জানান এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের অবশ্যই কভিড ১৯ করোনা টিকা গ্রহণ করতে হবে, তা না হলে পরীক্ষায় হলে প্রবেশ করতে পারবে না পরীক্ষার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *