উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের দ্বিবার্ষিক ও সম্মেলন বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক সম্মেলন ও বনভোজন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলাস্থ সাগরদিঘী অনিকনগর পার্কে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।

 

সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল প্রেস ক্লাবের সাধারন সম্পাদক কাজী জাকেরুল মওলা।

 

উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি প্রবীন সাংবাদিক অধ্যাপক জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাংগঠনিক মতামত ব্যাক্ত করেন, ঘাটাইল প্রেস ক্লাবের সভাপতি খান ফজলুর রহমান, ফোরামের সাধারন সম্পাদক মোল্লা মুশফিকুর রহমান, ফোরামের সাংগঠনিক সম্পাদক সন্তোষ কুমার দত্ত, এলেঙ্গা প্রেস ক্লাবের সভাপতি কামরুল ইসলাম মিলন, মধুপুর প্রেস ক্লাবের সভাপতি আঃ আজিজ, ধনবাড়ি প্রেস ক্লাবের সভাপতি স.ম. জাহাঙ্গির আলম, ভূয়াপুর প্রেস ক্লাবের সভাপতি শাহালম প্রামানিক, ধনবাড়ি প্রেস ক্লাবের সাধারন সম্পাদক অনছার আলী,মধুপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাাদক হাবিবুর রহমান, ঘাটাইল প্রেস ক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল লতিফ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *