হেফাজতে ইসলামের আলোচনাসভায় স্বরাষ্ট্রমন্ত্রী

নজর২৪, ঢাকা- হেফাজতে ইসলাম বাংলাদেশ আয়োজিত এক ওলামা-মাশায়েখ সম্মেলনে উপস্থিত হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

 

শনিবার (২৭ নভেম্বর) বিকাল ৪.৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে ‘আল্লাহ, রাসুল, কুরআন-সুন্নাহ তথা ইসলাম অবমাননাকারীদের বিরুদ্ধে জাতীয় সংসদে দৃষ্টান্তমূলক শাস্তির আইন পাস করার দাবি’তে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

 

হেফাজতের কেন্দ্রীয় নেতারা সম্মেলনে উপস্থিত ছিলেন।

 

সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, রাসুল ও কোরানের অবমাননাকারী মুরতাদ। তার একমাত্র শাস্তি ফাঁ সি। ইসলামের অবমাননাকারীর শাস্তির দাবিতে সংসদে আইন পাশের দাবি জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *