স্টেজ শো করতে আরব আমিরাতে যাচ্ছেন নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক- ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়ার নাচে কাঁপবে সংযুক্ত আরব আমিরাতের বিখ্যাত শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ক্রিকেটের জন্য আলোচিত ঐতিহ্যবাহী এই স্টেডিয়ামে নিজের গাওয়া তিন জনপ্রিয় গান ‘পটাকা’, ‘আমি চাই থাকতে’ ও ‘হাবিবি’র সঙ্গে পারফর্ম করবেন তিনি।

 

আগামী ৩ ডিসেম্বর স্থানীয় সময় বিকেল ৪টায় শারজাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত ফ্রেন্ডশিপ ফেস্টিভাল। সেখানেই উপভোগ করা যাবে ফারিয়ার পারফর্ম তথা নাচ।

 

বিষয়টি নিশ্চিত করে নুসরাত ফারিয়া জানান, ১ ডিসেম্বর তিনি সংযুক্ত আরব আমিরাত পৌঁছাবেন তিনি; ২৫ মিনিটের মতো সময় তিনি মঞ্চে পারফর্ম করবেন। শো শেষ করেই দেশে ফিরবেন।

 

৪ ডিসেম্বর ঢাকায় আরেকটি শোতে অংশ নেবেন তিনি।

 

৫ ডিসেম্বর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিতব্য ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রের দৃশ্যধারণে অংশ নেবেন। সিনেমায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছেন।

 

নুসরাত ফারিয়ার ক্যারিয়ার শুরু হয় রেডিও জকি ও উপস্থাপক হিসেবে। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় ‘আশিকী’ চলচ্চিত্রের মধ্য দিয়ে নায়িকা হিসেবে আবির্ভূত হন তিনি।

 

এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা-দ্য ডন’, ‘বস-টু’, ‘ধ্যাততেরিকি’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন ফারিয়া।

 

চলচ্চিত্রের পাশাপাশি গানেও সরব ফারিয়া। ২ নভেম্বর ‘হাবিবি’ শিরোনামে নতুন একটি গান ইউটিউবে মুক্তি পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *