মৃত নারীদের ধ র্ষ ণ: দুই মামলায় অব্যাহতি পেলেন সেই মুন্না ভগত

নজর২৪ ডেস্ক- মর্গে রাখা নারীদের ধ র্ষ ণের অভিযোগে রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা পৃথক দুই মামলায় মুন্না ভগতকে অব্যাহতি দিয়েছেন আদালত। ঢাকার নারী ও শিশু নি’র্যা’তন দমন ট্রাইব্যুনাল-৬ এর বিচারক মো. আল মামুন তাকে অব্যাহতি দেন।

 

সোমবার (২২ নভেম্বর) সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা যায়, রোববার একটি মামলায় ও গত ১৮ নভেম্বর অন্য এক মামলায় তাকে অব্যাহতি দেওয়া হয়।

 

অন্যদিকে রাজধানীর শেরেবাংলা নগর থানার পৃথক দুই মামলায় তার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলা দুটি বিচার শুরুর অপেক্ষায় রয়েছে।

 

গত বছরের ১০ ডিসেম্বর তেজগাঁও থানার এসআই মো. আল-আমিন বাদী হয়ে একটি মামলা করেন। এরপর গত বছরের ২৫ ডিসেম্বর তেজগাঁও থানার এসআই সনজিৎ কুমার ঘোষ বাদী হয়ে মুন্নার বিরুদ্ধে আরেকটি মামলা করেন। এরপর তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা তেজগাঁও থানার এসআই মোহাম্মদ শাহরিয়ার আলম পৃথক দুই মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। একই সঙ্গে এ মামলা থেকে মুন্নাকে অব্যাহতির আবেদন করেন।

 

মামলা সূত্রে জানা যায়, মুন্না ভগত সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে ডোম জতন কুমার লালের সহযোগী হিসেবে কাজ করতেন। দু-তিন বছর ধরে সে মর্গে থাকা মৃত নারীদের ধ র্ষ ণ করে আসছিলেন- এরকম একটি অভিযোগ পেয়ে মুন্নার বিষয়ে অনুসন্ধান শুরু করে সিআইডি। প্রাথমিক অনুসন্ধানে ঘটনার সত্যতা পাওয়ায় মুন্নাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুন্না মৃত নারীদের ধ র্ষ ণের কথা স্বীকার করে।

 

সিআইডির এক কর্মকর্তা জানান, মৃত নারীদের ধ র্ষ ণ করা পৃথিবীর জঘন্যতম একটি কাজ। সুস্থ ও স্বাভাবিক কেউ এমন জঘন্যতম কাজ করতে পারে না। গ্রেফতার মুন্না বিকৃত মানসিকতার। তা না হলে এমন কাজ তার করার কথা নয়।

 

সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে দায়িত্বরত ডোম ও মুন্নার মামা জতন কুমার লাল জানান, মুন্না গত দুই থেকে তিন বছর ধরে তার সহযোগী হিসেবে মর্গে কাজ করছিলেন। তার বাবার নাম দুলাল ভগত। গ্রামের বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দ বাজারে। তিনি আরও দুই থেকে তিনজনের সঙ্গে মর্গের পাশে একটি কক্ষেই রাতে থাকতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *