সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে নৌকার নির্বাচনী সভা অনুষ্ঠিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নাগরপুর সদর ইউনিয়নে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ (২২ নভেম্বর) সোমবার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

এম এ মতিন ছামী এর সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা মোঃ সুজায়েত হোসেন এর সঞ্চালনায় উক্ত নির্বাচনী সভায় মধ্যমনি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী মো: কুদরত আলী।

 

নাগরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সুজায়েত হোসেন বলেন, আমরা বীর মুক্তিযোদ্ধারা মাননীয় প্রধানমন্ত্রীর মনোনীত নৌকার প্রার্থীকে বিজয় করার জন্য ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাচ্ছি। কুদরত আলী সহ পুরো উপজেলার সকল নৌকা প্রার্থী আমাদের সন্তান ও তাদের বিজয়ের জন্য আমরা স্বতস্ফূর্ত ভাবে কাজ করে যাচ্ছি। আমরা সকল জনসাধারণের কাছে নৌকার পক্ষে ভোট চাচ্ছি, ২৮ তারিখ জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের বিজয় নিশ্চিত করবে।

 

নাগরপুর সদর ইউনিয়ন তরুণ চেয়ারম্যান প্রার্থী মোঃ কুদরত আলী উক্ত মতবিনিময় সভায় বলেন, আমি আপনাদের সন্তান এখানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা আপনারা আমার পিতার মতো। আমাকে ও নৌকাকে বিজয় করার জন্য আপনারা অক্লান্ত কাজ করে যাচ্ছেন, এর জন্য আপনাদের ধন্যবাদ। ইনশাআল্লাহ আগামী ২৮ তারিখ নৌকার বিজয় হবে।

 

উক্ত আলোচনা সভায় নৌকাকে বিজয় করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন নাগরপুর উপজেলা আওয়ামী লীগ এর সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা লক্ষী কান্ত সাহা, বীর মুক্তিযোদ্ধা নাসির হোসেন, বীর মুক্তিযোদ্ধা নিরেন্দ্র কুমার পোদ্দার, বীর মুক্তিযোদ্ধা আক্তার ভূইয়া, প্রাত্তন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দেস আলী সহ উপজেলার ১২টি ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ও মৃত শহীদদের পরিবারবর্গ। পরিশেষে, আলোচনা সভা শেষ করে বীর মুক্তিযোদ্ধারা চেয়ারম্যান প্রার্থীকে নিয়ে নির্বাচনী শোভাযাত্রা বের করে পুরো সদর বাজার এলাকা প্রদক্ষিন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *