Home বিনোদন আমি একেবারেই নতুন, প্রথমে খুব ভয়ে ছিলাম: দীঘি

আমি একেবারেই নতুন, প্রথমে খুব ভয়ে ছিলাম: দীঘি

0
236

বিনোদন ডেস্ক- ঢালিউডে চলচ্চিত্র অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। অভিনেতা-অভিনেত্রী বাবা মায়ের হাত ধরে শিশুশিল্পী হয়ে অভিনয় জীবন শুরু করেন দীঘি। এই প্রথমবার র‌্যাম্পে হাঁটলেন তিনি।

 

তার সঙ্গে ছিল অভিনেত্রী অপু বিশ্বাস, অভিনেতা ফেরদৌস আহমেদ ও গায়ক-অভিনেতা তাহসান খান।

 

রোববার (২১ নভেম্বর) রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমকালো ফ্যাশন শোতে প্রথমবারের মতো দেখা গিয়েছিল দীঘিকে।

 

একদমই নতুন অভিজ্ঞতা তার জন্য। এ প্রসঙ্গে জানতে চাইলে দীঘি গণমাধ্যমকে বলেন, ‘খুব ভয়ে ছিলাম। আসলে আমি একেবারেই নতুন এখানে। চেষ্টা করেছি। খুবই ভালো লাগছে। নতুন একটা অভিজ্ঞতা হয়েছে।’

 

র‍্যাম্পে হাঁটার জন্য বেশ খাটাখাটনি করতে হয়েছে দীঘিকে। প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, ‘প্রস্তাবটা পেয়ে না করতে পারিনি। নতুন অভিজ্ঞতা নেওয়ার জন্যই প্রস্তাবটি লুফে নিয়েছি। আমি শুধু একটাই ভয় পাচ্ছিলাম, র‍্যাম্পে হাঁটা ব্যতিক্রম। সবাই এটা পারে না, আমি কি পারব! রিহার্সেল করেছি অনেক।’

 

সর্বশেষ তাকে দেখা গেছে ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ সিনেমায়। সম্প্রতি তিনি শেষ করেছেন ‘শ্রাবণ জ্যোৎস্না’ সিনেমার কাজ। কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করছেন সামাদ খোকন। এটি নির্মিত হচ্ছে সরকারি অনুদানে। ফরিদপুরে শুটিং হয়েছে সিনেমাটির।

 

দিন কয়েক আগেই দীঘি জানিয়েছিলেন, আপাতত সিনেমায় কাজ করবনে না। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, পরীক্ষার জন্য মাস দুয়েকের জন্য বিরতি নিয়েছেন। দীঘি এবার এইচএসসি পরীক্ষার্থী।

 

ডিসেম্বরের ২ তারিখ থেকে শুরু হবে এইচএসসি পরীক্ষা। এই কারণে সোমবার (১৫ নভেম্বর) এ বছরের জন্য সর্বশেষ শুটিং করেছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here