Home জাতীয় ঢাকাকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি দিলেন বিএনপি নেতারা

ঢাকাকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি দিলেন বিএনপি নেতারা

0
237

নজর২৪, ঢাকা- খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি না দিলে ঢাকাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা।

 

সোমবার (২২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এ সময় বুধবার জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হয়।

 

সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের সামনে এখন আর কোনো পথ খোলা নেই। আমাদের সামনে একটাই পথ, আন্দোলন, আন্দোলন আর আন্দোলন। এ আন্দোলনকে তীব্র করে সামনের দিকে আরও বেগবান করতে হবে।’

 

তিনি বলেন, ‘আমার দলের ভাইবোনদের উদ্দেশে আমি একটা কথা বলতে চাই, হঠকারিতা করবেন না। অতীতে হঠকারিতার জন্য আমাদের অনেক মূল্য দিতে হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে জনগণকে সঙ্গে নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব এবং তাঁকে সুচিকিৎসার জন্য বাইরে পাঠাব।’

 

এসময় বিএনপি নেতারা অভিযোগ করেন, ৪০১ ধারার অজুহাত দিয়ে সরকার খালেদা জিয়ার ওপর রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে। দাবি না মানলে রাজধানী ঢাকাকে সারাদেশ থেকে বিচ্ছিন্ন করার হুমকিও দেন তারা।

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম বলেন, তিনি অসুস্থ অবস্থায় আছেন তার চিকিৎসকরা বলছেন, দেশে তার চিকিৎসা সম্ভব নয় আর আইনজীবীরা বলেছেন বিদেশে তার যাওয়ার বিষয়ে কোনো বাধা নেই।

 

বিএনপির ভাইস চেয়ারম্যান আমান উল্লাহ আল আমান বলেন, আন্দোলন-কর্মসূচি চলতেই থাকবে, প্রয়োজনে বাংলাদেশ ঢাকা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে।

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমরা তার মুক্তি চাই, নিঃশর্ত মুক্তি চাই। তার চিকিৎসা চাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here