শাহজাদপুর ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন যারা

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে যারা নৌকা প্রতিকে লড়বেন তাঁদের নাম চূড়ান্ত করা হয়েছে।

 

স্থানীয় সরকার নির্বাচনে (ইউপি) চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী নির্বাচিত করার লক্ষে রবিবার (২১ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিল্পব বড়ুয়া স্বাক্ষরিত নৌকা মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

 

উপজেলার ১০ ইউনিয়নের ৬টি তে বর্তমান চেয়ারম্যান ও ৪টি ইউপিতে নতুন মুখ নৌকার মনোনয়ন পেয়েছেন।

 

রবিবার বিষয়টি নিশ্চিত করে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান বলেন, সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডের সভায় সিদ্ধান্ত গৃহিত হয়েছে এমন একটি তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রার্থীর শুভাকাঙ্খিরা পোষ্ট করেছে তা শুনেছি। তবে চেয়ারম্যান প্রার্থীরা নৌকা প্রতিক পেয়েছেন, সে বিষয়ে এখন পর্যন্ত কোন কাগজ হাতে এসে পৌছায়নি।

 

নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা হলেন- কায়েমপুর ইউপিতে বর্তমান চেয়ারম্যান এস.এম. হসেবুল হক(হাসান), গাড়াদহ ইউপিতে বর্তমান চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, পোতাজিয়া ইউপিতে মোঃ আলমগীর জাহান, রুপবাটি ইউপিতে মোঃ আব্দুল মজিদ মোল্লা, গালা ইউপির বর্তমান চেয়ারম্যান আব্দুল বাতেন, বেলতৈল ইউপিতে সরকার মোহাম্মদ আলী, খুকনী ইউপিতে বর্তমান চেয়ারম্যান মোঃ মুল্লুক চাঁদ, কৈজুরী ইউপিতে বর্তমান চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, নরিনা ইউপিতে মোঃ আবু শামিম, জালালপুর ইউপিতে বর্তমান চেয়ারম্যান মোঃ সুলতান মাহমুদ।

 

এ খবর নির্বাচনী এলাকা শাহজাদপুর উপজেলায় ছড়িয়ে পড়লে কর্মী ও সমর্থকেরা আনন্দ উল্লাসে মেতে উঠেছে। আওয়ামী লীগের মনোনীত এই ১০ প্রার্থী আগামী ২৩ ডিসেম্বর নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে লড়বেন।

 

উল্লেখ্য, তফসিল অনুযায়ী ৪র্থ ধাপে আগামী ২৩ ডিসেম্বর উপজেলার ১০ ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর জন্য মনোনয়নপত্র জমা দানের শেষ তারিখ ২৫ নভেম্বর। এছাড়া মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৯ নভেম্বর এবং প্রত্যাহারের শেষ তারিখ ০৬ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *