নজর২৪ ডেস্ক- পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে স্টেডিয়ামে কিছু বাংলাদেশি দর্শক পাকিস্তানের পতাকা উড়িয়ে সমর্থন করেন। বাবর আজমদের জন্য গলা ফাঁটিয়ে গ্যালারি মাতিয়ে রাখেন তারা। খেলা শেষে পতাকা হাতে উল্লাসে মেতে উঠেন।
প্রিয় জন্মভূমিকে ছোট করে অতিথি দেশকে নিয়ে মাতামাতি করে বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকারও দেন অনেকে। এসব দেখে কষ্ট পেয়েছেন অনেক বাংলাদেশি সমর্থক। তাদের মধ্যে একজন ক্যান্টনমেন্ট ও খিলক্ষেত ডিএমপির এডিসি ইফতেখায়রুল ইসলাম।
নিজের ভাবনা প্রকাশ করে ইফতেখায়রুল নিজের ব্যক্তিগত ফেসবুকে লিখেছেন, ‘একটা বিষয় মাথা থেকে কোনোভাবেই সরছে না, একটা প্যাথেটিক লুজার কীভাবে বাংলাদেশের মাটিতে বেড়ে উঠে তাঁর পূর্বের পেয়ারা পাকিস্তানিদের পেয়ার মোহাব্বত না ভুলতে পেরে, পাকিস্তানের জার্সি পরিধান করে তাদের সমর্থন করে যায়!
এর কাছে কী দেশ, মুক্তিযুদ্ধ, সংগ্রাম, স্বাধীনতা এসবের কোনোই মূল্য নেই এই আজিব চিড়িয়া যে নিজ দেশের বিপক্ষে অবস্থানকারী পাকিস্তানকে সমর্থন করে, তাকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া গেলে মনে হয় যথোপযুক্ত হতো!
এমনিতে কোনায়, কানায় পাকিস্তানের সমর্থনকারীর সংখ্যাও নেহায়েত কম নয় তথাপি নিজ দেশের বিপরীতে এরকম জঘন্যভাবে হেসে পাকিস্তান সমর্থনকারী এই চিড়িয়ার মুখে এক দলা থু দিয়ে গেলাম!’
