ওমরাহ মানুষের জীবনকে বদলে দেয় : শখ

বিনোদন ডেস্ক- এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী আনিকা কবির শখ। তবে দীর্ঘ দিন ধরে শোবিজে অনিয়মিত তিনি। এবার ফের মিডিয়ার সামনে আসলেন তিনি।

 

১৫ নভেম্বর এক রেডিও লাইভ সাক্ষাৎকারে অংশ নেন অভিনেত্রী। সেখানে তিনি ব্যক্তিগত জীবনের নানা কথা বলেন। জানান বন্ধুত্ব-প্রেম, বিয়ে বিচ্ছেদ, সংসার, অভিনয় ও ধর্ম নিয়ে অনেক কথা।

 

সাক্ষাৎকারে সৌদি আরব যাওয়ার প্রসঙ্গ টেনে শখ বলেন, ২০১৬ সালের শেষ কি ২০১৭ এর শুরুর দিকে ওমরাহ হজে গিয়েছিলাম। আসলে ওমরাহটা মানুষের জীবনকে চেঞ্জ করে দেয়। এটা এমন একটা ফিলিং যা বলে বোঝাতে পারবো না। ওখানে যারা যায় তারাই বলতে পারবে। একটা অন্যরকম শান্তি সেখানে।

 

এর আগে ২০১৬ সালের ৭ জানুয়ারি শখ ও নিলয় বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু এর এক বছরের মাথায় ২০১৭ সালে বিচ্ছেদ হয় তাদের। এরপর জনকে জীবন সঙ্গী করেন শখ।

 

নিলয়ের সঙ্গে ডিভোর্স প্রসঙ্গে শখ জানান, তার পরিবার এটাকে স্বাভাবিকভাবেই নিয়েছে। তিনি বলেন, কারণ এটার পেছনে আমারও কোনো ভুল ছিল না। বোঝাপড়া হয়নি। আমরা পারিবারিভাবে সিদ্ধান্ত নিয়েছি। বোঝাপড়া হয়নি বলেই দাম্পত্যে ইতি টেনেছি।

 

আনিকা কবির শখ সুখের সংজ্ঞা নিয়ে বলেন, সুখের সংজ্ঞা খুবই সিম্পল। মানুষের চাহিদা যত কম, যত অল্পতে মানুষ সন্তুষ্ট হতে পারে, তত সুখ বেশি। সুখের সংজ্ঞা এটাই।

 

জীবনে সঠিক মানুষ খুঁজে পাওয়া কিংবা মানুষকে চেনা প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, মানুষকে আসলে কখনো পুরোপুরি চেনা যায় না। কারণ তারা বহুরূপী হয়। মানুষের কখনো একটা রূপ থাকে না। তারপরও যারা সঠিক মানুষটিকে খুঁজে পায়, তারা ভাগ্যবান। অনেক ভিড়ের মাঝে সেই একজনকে খুঁজে পাওয়া কঠিন বটে। তবে দিনশেষে সঠিক মানুষটা বের হয়ে আসে। খুঁজে নিতে হয় না, চলেই আসে।

 

সম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে শখ বলেন, এখন সম্পর্ক ভাঙা-গড়াকে মানুষ অনেকটা খোলাখুলিভাবে নিচ্ছে। কারণ, জোর করে তো আসলে সম্পর্ক হয় না। একটা মানুষের সঙ্গে বোঝাপড়া না থাকলে তো জোর করে থাকা সম্ভব না। জোর করে খারাপভাবে সম্পর্ক রাখার চেয়ে সুন্দরভাবে ভেঙে যাওয়াই ভালো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *