Home বিনোদন মধ্যরাতে শুটিংয়ে আহত নিরব, ঘরবন্দি বুবলী!

মধ্যরাতে শুটিংয়ে আহত নিরব, ঘরবন্দি বুবলী!

0
109

বিনোদন ডেস্ক- তৃতীয়বারের মতো জুটি বেঁধে সিনেমায় অভিনয় করছেন নিরব-বুবলী। সিলেটের জাফলংয়ে সাইফ চন্দনের পরিচালনায় তারা ‘কয়লা’ সিনেমায় শুটিং করছেন। ১০ নভেম্বর থেকে সেখানে শুটিং শুরু হয়েছে। তবে শুটিং চলাকালে গুরুতর আহত হয়েছেন নিরব।

 

গতকাল (১৬ নভেম্বর) রাত ১টার দিকে জাফলং এলাকায় স্থানীয় একটি বিলে নৌকাযোগে শুটিং করার সময় এই দুর্ঘটনা ঘটে। এতে নিরবের বাম পায়ের তালু কেটে যায়।

 

নিরব বলেন, ‘মঙ্গলবার প্রায় সারা দিনই শুটিং করেছি। মধ্যরাতে নৌকায় করে বিলের মধ্যে কিছু দৃশ্যের কাজ করছিলাম। ওই বিলে প্রচুর শাপলা ফুল, সাপ আর জোঁক ছিল! ফুল দেখে যতটা মুগ্ধ হয়েছি, সাপ আর জোঁক দেখে ততটাই ভয় পেয়েছি! শেষ পর্যন্ত ভয়েরই জয় হলো। আমি মারাত্মক আহত হলাম।’

 

জানা গেছে, পানি থেকে নৌকায় ওঠার পর নিরব লক্ষ করেন তার পায়ের গোড়ালিতে একটি জোঁক লেগে আছে। সেটি ফেলতে গিয়ে নৌকায় থাকা বাঁশের কঞ্চি ঢুকে যায় তার পায়ের তালুতে। যার ফলে প্রায় এক ইঞ্চি গভীর ক্ষত হয়। সেখান থেকে রাত ২টার দিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় নিরবকে। তিনটার দিকে ফেরেন হোটেলে।

 

নিরব বলেন, ‘যে গতি নিয়ে আমরা টানা কাজটা করছিলাম, তাতে একটা বাধা তৈরি হলো। বিছানায় পড়ে আছি। চিকিৎসক বললেন, মিনিমাম তিন দিন পায়ে ভর না দিতে। অথচ আজ (১৭ নভেম্বর) আমাদের গানের শুটিং করার কথা ছিল। আমার কারণে বুবলীও ঘরবন্দি হয়ে আছেন! বিষয়টি দুঃখজনক। পায়ের চেয়ে বেশি কষ্ট লাগছে ইউনিটের জন্য। এটাও সত্যি, জোঁকটা ছিল সাপের মতো বড়। কত জলে-জঙ্গলে ঘুরেছি, এমন সাইজের জোঁক আমি আর দেখিনি।’

 

এর আগে সাইফ চন্দনের আব্বাস ও টার্গেট নামে দুটি সিনেমায় অভিনয় করেছিলেন নিরব। নায়ক বলেন, বুবলীর সঙ্গে যেমন তৃতীয় সিনেমা তেমন পরিচালক সাইফ চন্দনের সঙ্গেও এটি আমার তৃতীয় সিনেমা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here