Home বিনোদন নায়িকা পপি নিখোঁজ, বিরক্ত হয়ে সবকিছু জানিয়ে দিলেন ঊষা

নায়িকা পপি নিখোঁজ, বিরক্ত হয়ে সবকিছু জানিয়ে দিলেন ঊষা

0
226

বিনোদন ডেস্ক- ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা সাদিকা পারভিন পপি গত বছরের ডিসেম্বর থেকে অন্তরালে রয়েছেন। গত ১১ মাস ধরে সামাজিক মাধ্যম থেকে শুরু করে মোবাইল ফোন—কোথাও পাওয়া যাচ্ছে না তাকে। কিছুদিন আগে গুজব ছড়ায় তিনি বিয়ে করেছেন, এরপর শোনা যায় মা হতে যাচ্ছেন।

 

চলতি বছরের ২৯ অক্টোবর রাতে একটি সূত্রে জানা যায়, পপি মা হয়েছেন। রাজধানীর একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। যদিও তার সন্তান হওয়ার কথা ছিল আরও কিছু দিন পরে। তবে নির্ধারিত সময়ের আগেই তার কোলজুড়ে এসেছে ছেলে সন্তান। যদিও নায়িকার কাছ থেকে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

 

কেননা বরাবরের মতো এখনো তার নম্বরটি বন্ধই রয়েছে। তাই কোথাও না পেয়ে পপির ফেসবুক ইনবক্সে প্রতিদিনই কেউ না কেউ খুদে বার্তা পাঠাচ্ছেন বা ফোন করছেন। আর এতেই সমস্যায় পড়েছেন পপির ফেসবুক আইডির অ্যাডমিন ঊষা সরদার। শেষে আর না পেরে পপিকে ট্যাগ করে সবার উদ্দেশে একটি লম্বা স্ট্যাটাস দিয়েছেন তিনি।

 

এতে লিখেছেন তিনি, ‘সবাইকে সালাম, আমি ঊষা সরদার, পপি আপু আমাকে তার বোনের মতো ভালোবাসেন, বিশ্বাস করেন। তাই আমি শুরু থেকেই তার ফেসবুক অ্যাকাউন্টটি ম্যানেজ করছিলাম। কিন্তু গত ৪-৫ মাস হলো এই প্রোফাইলের মালিক পপি আপুর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। তাই সবাইকে অনুরোধ করছি, এই অ্যাকাউন্টে কোনো টেক্সট অথবা কল পাঠাবেন না।’

 

এ প্রসঙ্গে ঊষা সরদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমে বলেন, “পপি আপু ফেসবুকের কারিগরি বিষয়গুলো একটু কম বুঝতেন। কোনো সমস্যা হলে আমি দেখে দিতাম। একটা সময় তিনি আমাকে আইডিটি দেখভাল করার জন্য অ্যাডমিন করেন। কিন্তু হঠাৎ করেই বেশ কয়েক মাস ধরে কেউ তাকে খুঁজে পাচ্ছেন না। আমিও না। না পেয়ে সবাই ফেসবুকে নক করছেন। কিন্তু আমি তো উত্তর দিতে পারছি না। এত এত নোটিফিকেশন আসে, বিরক্তি হয়ে গেছি। বাধ্য হয়ে তাই এই স্ট্যাটাস দিলাম।”

 

ঊষা আরও বলেন, “পপি আপুকে দ্রুতই এই আইডি ফিরিয়ে দিতে চাই। কারণ, অনেক দিন ধরে এটি নিষ্ক্রিয় হয়ে পড়ে আছে। তাকে খুঁজেও পাচ্ছি না। আবার বন্ধ যে করব, সেটা নিয়েও ভয় পাচ্ছি। কারণ, বন্ধ করার পর যদি আর ফিরে না পাওয়া যায়! তখন আমি পপি আপুর কাছে কী উত্তর দেব।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here