Home আন্তর্জাতিক চিকিৎসায় গাঁজা ব্যবহারের অনুমতি দিলো পাকিস্তান

চিকিৎসায় গাঁজা ব্যবহারের অনুমতি দিলো পাকিস্তান

0
119

আন্তর্জাতিক ডেস্ক- অবিশ্বাস্য এক সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। এখন থেকে দেশটির জনগণ চিকিৎসা ও শিল্পকাজে মাদক হিসেবে পরিচিত গাঁজা ব্যবহার করতে পারবেন।

 

হিন্দ্যস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি কেন্দ্রিয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী এক টুইটে পাকিস্তানের শিল্পক্ষেত্রে গাঁজা ও গাঁজা-সংশ্লিষ্ট পণ্যের ব্যবহার ও পাকিস্তান কিভাবে গাঁজা থেকে লাভবান হতে পারে তা তুলে ধরেন।

 

কেন্দ্রিয় মন্ত্রিসভা প্রথমবারের মতো চিকিৎসা ও শিল্পক্ষেত্রে ব্যবহারের জন গাঁজার লাইসেন্স প্রদানের বিষয়টি অনুমোদন করেছে। এই অনুমোদনের পর এতদিন আটক করা গাঁজা পুড়িয়ে না ফেলে ওষুধ তৈরিতে ব্যবহার করা হবে।

 

টুইটে মন্ত্রী ফাওয়াদ চৌধুরী অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন।

 

সরকারের এই সিদ্ধান্ত জনগণকে আশাহত করলেও অনেকে একে স্বাগত জানিয়েছেন। এ ধরনের সমস্যার বাস্তবভিত্তিক সমাধানের পথে পাকিস্তানের অগ্রসর হওয়ার প্রশংসা করেন তারা। পাকিস্তান মুক্তমনা পথ অনুসরণের চেষ্টা করছে এবং চিকিৎসা ক্ষেত্রে গাঁজা ব্যবহারের সম্ভাবনা উড়িয়ে না দিয়ে বরং সব ধরনের রোগীকে উপকৃত হওয়ার সুযোগ দিয়েছে।

 

এর আগে চলতি বছরের গোড়ার দিকে মাদক নিয়ন্ত্রণ প্রতিমন্ত্রী শাহরিয়ার আফ্রিদি এক ভিডিও বার্তায় বলেছিলেন যে প্রধানমন্ত্রী ইমরান খান খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আফিম ও অন্যান্য মাদক থেকে ওষুধ তৈরির কারখানা স্থাপন করতে চান। ওই ভিডিওটি তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here