ঐতিহ্যবাহী শিঙাড়া হাউজে ভারতীয় হাইকমিশনার

সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো: বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কে দোরাইস্বামী সফরে এসে রংপুরের ঐতিহ্যবাহী শিঙাড়া হাউজে এসে চাটনি দিয়ে শিঙাড়া খেলেন।

 

সোমবার (১৫ নভেম্বর) সন্ধ্যার পর শ্রী শ্রী করুণাময়ী কালীবাড়ির পাশে শিঙাড়া হাউসের ঐতিহ্যবাহী ছোট্ট দোকানটিতে বসে হাইকমিশনারকে চাটনি দিয়ে শিঙাড়া খেতে দেখা যায়।

 

এসময় প্রায় ১০ মিনিট শিঙাড়া হাউজে অবস্থান করেন। ছোট্ট দোকানে পাতা চেয়ার-টেবিলে বসে চাটনি দিয়ে শিঙাড়া খাওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, ছোট্ট ছোট্ট শিঙাড়ার সঙ্গে যে চাটনি দেওয়া হয়, তা খুবই সুস্বাদু। আমার ভালোই লেগেছে। অনেক নাম শুনেছি এই শিঙাড়া হাইসের। আজ সশরীর এসে দেখলাম আবার খেলামও।

 

প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ভবতোষ সরকার জানান, ৬০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী শিঙাড়া হাউস এখনো সেই আগের মতোই রয়েছে। তেমন কোনো চাকচিক্য নেই। একসময় ২৫ পয়সায় চারটি শিঙাড়া পাওয়া যেত। কালের বিবর্তনে সেই দাম বেড়ে এখন প্রতিটি শিঙাড়া তিন টাকায় বিক্রি হয়। সঙ্গে এক টাকার চাটনি। আগে অবশ্য চাটনি বিনা মূল্যেই দেওয়া হতো।

 

এদিকে রংপুর শহরের ব্যবসাপ্রধান এলাকা জাহাজ কোম্পানি মোড়ের কাছেই বেতপট্টি ও কালীবাড়ি এলাকার মধ্যে সরু গলি হাঁড়িপট্টি। সেখানে ঢুকলেই প্রাচীন ঐতিহ্যের ছোঁয়া লাগে গায়ে। এই গলির ঘ্রাণেই মিশে আছে পুরোনো সময়। এই রোডেই এই শিঙাড়া হাউস। সেই আদিকাল থেকে একইভাবে দোকানটি পরিচালিত হয়ে আসছে। স্বাধীনতার আগে এ শিঙাড়া হাউস শহরের বিশিষ্টজনদের নিয়মিত আড্ডার স্থান ছিল। রাজনৈতিক ব্যক্তিরাসহ শহরের গুণীজনেরা এখানে বসতেন এখানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *