এবার হংকং থেকে আরেকটি সুখবর পেলেন সাদ-বাঁধন

বিনোদন ডেস্ক- অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নামজাদা এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডস (অ্যাপসা) থেকে ‘রেহানা মরিয়ম নূর’ একসঙ্গে দুটি স্বীকৃতির প্রাপ্তির পর এবার হংকং থেকে এলো আরেকটি সুখবর।

 

আব্দুল্লাহ মোহাম্মদ সাদের এই ছবিটি এবার হংকং এশিয়ান ফিল্ম ফেস্টিভালের নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ড জিতে নিয়েছে। সোমবার (১৫ নভেম্বর) এই খবরটি নিশ্চিত করেন ছবিটির নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু।

 

উৎসবের জুরিবোর্ড থেকে ছবিটি সম্পর্কে দারুণ মন্তব্য করা হয়। বলা হয়, ‘ছবিটির মাধ্যমে এমন একটি নিপীড়নমূলক পরিবেশ তৈরি করা হয়, যেখানে দেখা যায় একজন ব্যক্তিকে (আজমেরী হক বাঁধন) তার বিবেকের শেষ প্রান্তে ঠেলে দেওয়া হলো।’

 

জুরি বোর্ডের সদস্যরা ছবিটির গতিশীল হ্যান্ডহেল্ড ক্যামেরাওয়ার্ক আর সিনেমাটোগ্রাফির প্রশংসাও করেন।

 

নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ডের জন্য নমিনেশন পাওয়া অন্য সিনেমাগুলো হচ্ছে ইরানের ব্যালেড অব আ হোয়াইট কাউ, লেবাননের কস্টা ব্রাভা, সাউথ কোরিয়ার কিম মিন-ইয়াং অব দ্য রিপোর্ট কার্ড, তাইওয়ানের ইনক্রিজিং ইগো, ইন্ডিয়ার শঙ্কর্স ফেইরিজ এবং কম্বোডিয়ার হোয়াইট বিল্ডিং।

 

এর আগে রেহানা মরিয়ম নূর চলচ্চিত্রটি এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ড ২০২১-এ জিতেছে দুটো পুরস্কার। সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সিনেমটির জন্য যৌথভাবে জুরি গ্র্যান্ড পুরস্কার জিতেছেন পরিচালক আব্দুল্লাহ মোহম্মাদ সাদ।

 

সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ১২ নভেম্বর। দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *