Home আলোচিত মাদক মামলায় পরীমনির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৪ ডিসেম্বর

মাদক মামলায় পরীমনির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৪ ডিসেম্বর

0
86

বিনোদন ডেস্ক: আগামী ১৪ ডিসেম্বর মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য করেছেন আদালত। এর আগে সোমবার সকালে বনানী থানার মাদক আইনের করা মামলায় ঢাকার মহানগর দায়রা জজ আদালতে উপস্থিত হন পরিমনি।

 

বিচারক কে এম ইমরুল কায়েশ সোমবার বনানী থানার এ মামলায় সিআইডির দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে অভিযোগ গঠনের শুনানির জন্য দশ নম্বর বিশেষ জজ আদালতে পাঠানোর আদেশ দনে।

 

১৪ ডিসেম্বর মামলাটি অভিযোগ গঠনের শুনানির জন্য দশ নম্বর বিশেষ জজ আদালতে উঠবে বলে পরীমনির আইনজীবী নিলাঞ্জনা রিফাত সুরভী জানিয়েছেন।

 

পরীমনির পাশাপাশি এ মামলার বাকি দুই আসামি কবীর হোসেন ও আশরাফুল ইসলাম দিপুও জামিনে রয়েছেন।

 

গত ৪ অগাস্ট রাতে ঢাকার বনানীতে পরীমনির বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তারের পর পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে এ মামলা করা হয়। র‌্যাবের জব্দ তালিকায় পরীমনির বাসা থেকে ‘মদ এবং আইস ও এলএসডির মতো মাদকদ্রব্য’ উদ্ধারের কথা বলা হয়।

 

পরীমনিকে গ্রেপ্তারের পর র‌্যাব মুখপাত্র খন্দকার আল মঈন বলেছিলেন, চিত্রনায়িকা পরীমনির ফ্ল্যাটে ‘মিনি বার’ ছিল। তিনি নিয়মিত মদ পান করতেন এবং ‘ঘরোয়া পার্টি’ আয়োজন করতেন।

 

পরীমনির মদ ব্যবহারের জন্য একটি লাইসেন্স পাওয়া গিয়েছিল জানালেও তিনি বলেছিলেন, “তার মেয়াদ শেষ হয়েছে অনেক আগে।”

 

উল্লেখ্য, পরীমনিকে গ্রেপ্তারের পর তিন দফা রিমান্ডে নেওয়া নিয়ে তুমুল আলোচনার মধ্যে হাই কোর্টও বিষয়টি নিয়ে প্রশ্ন তোলে। পরে গত ৩১ অগাস্ট তার জামিনের আদেশ হয় বিচারিক আদালত থেকে। পরদিন তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ছাড়া পান।

 

তদন্ত শেষে গত ৪ অক্টোবর পরীমনিসহ তিনজনকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।

 

চিত্রনায়িকা পরীমনির সঙ্গে এক ডিবি কর্মকর্তার ‘১৮ ঘণ্টা সময় কাটানোর’ খবর গণমাধ্যমে আসার পর এ মামলার তদন্তভার সিআইডির কাছে গিয়েছিল।

 

নড়াইলের মেয়ে শামসুন্নাহার স্মৃতির ২০১৫ সালে ঢাকার চলচ্চিত্রে অভিষেক ঘটে পরীমনি নামে। এরপর দুই ডজন চলচ্চিত্রে নায়িকার চরিত্র রূপায়ন করেছেন তিনি।

 

গ্রেপ্তার হওয়ার কয়েক মাস আগে ঢাকা বোট ক্লাবে যৌন নিপীড়িত হওয়ার অভিযোগ তুলে শোরগোল তুলেছিলেন পরীমনি। তার করা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ তিনজনের বিরুদ্ধে ইতোমধ্যে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here