Home খেলাধুলা নিউজিল্যান্ডকে ধসিয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

নিউজিল্যান্ডকে ধসিয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

0
217

স্পোর্টস আপডেট ডেস্ক- অবশেষে অস্ট্রেলিয়ার হাতে উঠল অধরা ট্রফি। প্রথমবারের মতো তারা জিতে নিল টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা। নিউজিল্যান্ডকে পাত্তা না দিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের নতুন সম্রাট এখন অ্যারন ফিঞ্চের দল।

 

দুবাইয়ের ফাইনালে নিউজিল্যান্ডের দেয়া ১৭৩ রানের টার্গেটকে রীতিমতো ছেলেখেলা বানিয়ে জেতে অস্ট্রেলিয়া। আট উইকেট অক্ষত রেখে পৌঁছায় টার্গেটে।

 

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করা নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১৭২ রান। যা ছিল বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড। শিরোপা জেতার পথে নতুন রেকর্ড গড়ে মাত্র ২ উইকেট হারিয়ে ১৮.৫ ওভারেই ম্যাচ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া।

 

অসিদের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে ব্যাট হাতে বড় অবদান রেখেছেন তিন নম্বরে নামা ডানহাতি ব্যাটার মিচেল মার্শ। তার ব্যাট থেকে আসে ৫০ বলে ৭৭ রান। বাঁহাতি ওপেনার ডেভিড ওয়ার্নার খেলেছেন ৩৭ বলে ৫৩ রানের ইনিংস। বল হাতে ৪ ওভারে মাত্র ১৬ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন জশ হ্যাজলউড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here