বিনোদন ডেস্ক- সরকারি অনুদানে নির্মিত ‘গলুই’ ছবির শুটিং শুরু হয় গত (২৪ সেপ্টেম্বর) টাঙ্গাইলে, এরপর জামালপুরে শুটিং করেছেন অক্টোবরজুড়ে। বলা যায় বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন শাকিব খান। টানা ৩৫ দিনের শুটিং শেষে গত শনিবার ঢাকায় ফিরেছেন মাঝে কয়েকদিনের বিরতি নিয়েছেন শাকিব। এরমধ্যে জানা গেলো শুক্রবার ১২ (নভেম্বর) সকালে আমেরিকার উদ্দেশ্যে উড়াল দিচ্ছেন শাকিব খান। এটিই হতে যাচ্ছে তার প্রথম যুক্তরাষ্ট্র সফর।
জানা গেছে, একাধিক অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য শাকিবের এই মার্কিন যাত্রা। আগামী ১৪ নভেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে ‘ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০২১’। সেখানেই পারফর্ম করবেন কিং খান।
এর আগে একাধিকবার যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করেছিলেন শাকিব। কিন্তু সাড়া পাননি। অবশেষে ভিসা পেয়ে আনন্দিত এ নায়ক। প্রথমবার হলিউডের দেশে ভ্রমণ করতে যাচ্ছেন তিনি।
শাকিবের সঙ্গে এই সফরে থাকছেন আরও অনেক তারকা। এ তালিকায় আছেন কুমার বিশ্বজিৎ, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, মানাম আহমেদের মতো কিংবদন্তিরা। তারা প্রত্যেকেই চ্যানেল আইয়ের অনুষ্ঠানের অতিথি হিসেবে যাচ্ছেন।
তবে শাকিব অংশ নেবেন আরও একটি প্রোগ্রামে। সেটা হলো ঢালিউড অ্যাওয়ার্ড। আগামী ৪ ডিসেম্বর নিউ ইয়র্কেই বসবে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান। সেখানেও পারফর্ম করবেন তিনি। অনুষ্ঠান সেরে আগামী ৫ ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে শাকিবের।
