এক বছর পর মোবাইল-ল্যাপটপ ফেরত পেলেন রিয়া

বিনোদন ডেস্ক- এক বছর পর নিজের স্থগিত ব্যাংক অ্যাকাউন্ট, বাজেয়াপ্ত ল্যাপটপ ও মোবাইল ফোন ফেরত পেলেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী।

 

২০২০ সালের ১৪ জুন বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যু ঘটনার মামলায় নাম জড়ায় তার প্রেমিকা রিয়া চক্রবর্তীর।

 

মা দক নেয়া ও সুশান্তকে মা দক সরবরাহ করার অভিযোগে গত বছরের ৮ সেপ্টেম্বর রিয়াকে নারকোটিক ড্রা গ স অ্যা ন্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (এনডিপিএস) আইনে গ্রেপ্তার করা হয়। এক মাস জেলে থাকার পর শর্তসাপেক্ষে জামিন পান তিনি।

 

সেই মামলার তদন্তের স্বার্থে স্থগিত করা হয় অভিনেত্রীর ব্যাংক অ্যাকাউন্ট, বাজেয়াপ্ত করা ল্যাপটপ ও মোবাইল ফোন। সম্প্রতি আদালত এসব জিনিস ফেরতের নির্দেশ দিয়েছেন।

 

ভারতীয় সংবাদমাধ্যমে বলা হচ্ছে, এ মামলার তদন্তকারী কর্মকর্তা ইতিমধ্যেই রিয়াকে তার জিনিসপত্র নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

 

অ্যাকাউন্ট ফেরত পাওয়ার আবেদনে রিয়া জানান, ২০২০ সালের ১৬ সেপ্টেম্বর মাসে তার অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে। তিনি পেশায় একজন মডেল ও অভিনেত্রী। নিজের জীবনযাপনের ভার তার হাতে। তা ছাড়া তার সংসারে এবং কর্মক্ষেত্রে যে মানুষরা কাজ করেন, তাদের বেতনের জন্য টাকা পয়সা তোলা ও জমানোর জন্য নিজের অ্যাকাউন্টগুলোর প্রয়োজন রয়েছে রিয়ার।

 

তবে এতে বাধ সেধেছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। নানা রকম আপত্তি তোলে তারা। যদিও আদালতের রায় শেষ-মেশ রিয়ার পক্ষেই এলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *