Home বিনোদন চলচ্চিত্রে ‘কাউয়া’ আছে : ওমর সানি

চলচ্চিত্রে ‘কাউয়া’ আছে : ওমর সানি

0
121

বিনোদন ডেস্ক- বাংলাদেশের চলচিত্র অঙ্গনের একসময়ের জনপ্রিয় নায়ক ছিলেন ওমর সানি। তবে বেশ কয়েক বছর ধরেই নায়ক চরিত্রে দেখা মিলছে না ওমর সানির। বর্তমানে সহ-অভিনেতা হিসেবে চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করছেন।

 

শিল্পী সমিতির সহ-সভাপতির দায়িত্ব পালনের পর তিনি এখন ফিল্ম ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন। তার মতে চলচ্চিত্রে কয়েকজন ‘কাউয়া’ আছে যারা ভালো চলচ্চিত্র তৈরিতে বাধা দেয়।

 

আজ (১০ নভেম্বর) ওমর সানি ফেইসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।

 

লিখেছেন: ‘আমাদের চলচ্চিত্রে বেশ কিছু ময়না পাখি আছে, টিয়া পাখি আছে, সুন্দর অনেক পাখি, তার মধ্যে কয়েকজন কাউয়া আছে শুধু কা কা করে, এরা ভালো চলচ্চিত্রে বাধা দেয়। সংগঠনে বাধা দেয়। এদের স্বার্থে অন্যকে ব্যবহার করে, যদি চলচ্চিত্রকে ভালোবেসে থাকেন, তাহলে এদেরকে বিতাড়িত করার প্রতিজ্ঞা করুন, আমি করেছি আপনি করেছেন তো।’

 

ওমর সানি বর্তমানে ‘সোনার চর’ সিনেমায় অভিনয় করছেন। জাহিদ হোসেন পরিচালিত এই সিনেমায় আরো অভিনয় করছেন মৌসুমী, জায়েদ খান, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহিসহ অনেকে। এক্সেল ফিল্মসের ব্যানারে এই সিনেমাটি প্রযোজনা করেন জাহাঙ্গীর সিকদার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here