Home প্রধান খবর জেমসের মামলা, বাংলালিংকের বিরুদ্ধে সমন জারি

জেমসের মামলা, বাংলালিংকের বিরুদ্ধে সমন জারি

0
151
jemes n234

বিনোদন ডেস্ক- বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে মামলা করেছেন শীর্ষ সংগীত তারকা জেমস। আজ বুধবার (১০ নভেম্বর) ঢাকার নিম্ন আদালত মামলাটি গ্রহণ করেন।

 

এ মামলায় সমন জারি করে বাংলালিংককে হাজির হতে আদেশ দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত।

 

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এর আগে বেলা ১১টা ৫০মিনিটে মামলা করতে ঢাকার নিম্ন আদালতে হাজির হয়েছেন এই রকস্টার।

 

এর আগে ১৯ সেপ্টেম্বর বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলার আরজি নিয়ে একই আদালতে গিয়েছিলেন জেমস। আদালত তার মামলার আবেদন গ্রহণ না করে গুলশান থানায় মামলা করার নির্দেশ দিয়েছিল।

 

জেমসের অভিযোগ, তার বিভিন্ন জনপ্রিয় গান বিজ্ঞাপনসহ বিভিন্ন মাধ্যমে অনুমতি ছাড়াই ব্যবহার করেছে বাংলালিংক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here