Home বিনোদন এবার নির্বাচনে চমক, মৌসুমীর প্যানেলে থাকবেন জায়েদ খান

এবার নির্বাচনে চমক, মৌসুমীর প্যানেলে থাকবেন জায়েদ খান

0
155

বিনোদন ডেস্ক- ২০১৯ সালের ২৫ অক্টোবর হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। সে হিসেবে চলতি মাসেই মেয়াদ পূর্ণ করবে চলমান কমিটি। হবে নতুন নির্বাচন। আর এটিকে ঘিরে এখন বিএফডিসি পাড়া সরগরম।

 

ইতিমধ্যে গুঞ্জন হচ্ছে সিনেমাপাড়া চিত্রনায়ক ও বর্তমান সাধারণ সম্পাদক পদে জায়েদ খান সঙ্গে এবার মাঠে শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি অভিনেত্রী মৌসুমী হতে যাচ্ছেন।

 

প্যানেলে দেখা যাবে আরও অনেক তারকাকেই। তবে এখনো কিছুই নিশ্চিত নয়।

 

জায়েদ খান সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘অনেকে অনেক কথাই বলছে। সামনে নির্বাচন। এখন আলোচনা হবেই। সেসবে কান দেয়ার কিছু নেই। আরও অনেক সময় বাকি। তাই এখনই কিছু বলতে চাই না। সময়েরটা সময়ের উপরই থাক।’

 

টানা দুইবারের এই সাধরণ সম্পাদক আরও বলেন, ‘করোনার কারণে শিল্পী সমিতির অনেক মিটিং হয়নি। মিটিং করে সবার সঙ্গে বসে আলোচনা করে সিদ্ধান্ত নেবো প্যানেলের ব্যাপারে। আমি সবসময় সমিতির জন্য কাজ করতে চেয়েছি, ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই।’

 

তিনি আরও বলেন, ‘চলচ্চিত্র ও শিল্পীদের উন্নয়নের জন্য আমি যে কারো সঙ্গে কাজ করতে চাই। সে যদি আমাকে দেখতে না পারে তবুও আমি তার সঙ্গে চলচ্চিত্রের বৃহৎ স্বার্থে কাজ করবো। আমি সবসময় মনে করি চলচ্চিত্রের সোনালী দিন ফিরে আসবে। সেই দিকেই যাচ্ছে সিনেমা।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here