Home বিনোদন এবার নতুন মিশনে নামলেন মাহি, সঙ্গী আমান রেজা

এবার নতুন মিশনে নামলেন মাহি, সঙ্গী আমান রেজা

0
163

বিনোদন ডেস্ক- দুজনই সিনেপাড়ার পরিচিত মুখ। একজন চিত্রনায়ক আমান রেজা, অন্যজন চিত্রনায়িকা মাহিয়া মাহি। দুজনের সম্পর্কও বেশ ভালো। এর আগে বিভিন্ন শোতে একসঙ্গে দেখা গেছে তাদের।

 

এবারই প্রথম সিনেমায় জুটিবদ্ধ হয়েছেন আমান-মাহি। সিনেমার নাম ‘ড্রাইভার’। পরিচালনা করছেন ইফতেখার চৌধুরী। মানিকগঞ্জের ফিল্মভ্যালিতে চলছে চিত্রায়ণ। আমান-মাহি ছাড়াও এতে অংশ নিয়েছেন মোশাররফ করিম। নাম ভূমিকায় দেখা যাবে তাকে।

 

পরিচালক ইফতেখার চৌধুরী বলেন, ‘গল্পের প্রয়োজনে মাঝেমধ্যে সিটির বাইরে দৃশ্যধারণের জন্য গেলে হাজার হাজার মানুষ ছুটে আসেন মোশাররফ করিম ভাইকে দেখতে। শুটিংয়ে এতে কিছুটা ব্যাঘাত ঘটলেও বিষয়টি উপভোগ করছি। আর সিটির ভেতরে মানুষের প্রবেশে বাধা থাকায় বেশ স্বাচ্ছন্দ্যেই শুটিং করতে পারছি। সব মিলিয়ে খুব ভালো একটা কাজ হচ্ছে।’

 

আমার রেজা বলেন, ‘চমৎকার একটা গল্প এটি। শুনেই ভালো লেগে যায়। এই গল্পের মোড় ঘুরে শেষ পর্যন্ত আবর্তিত হয় মোশাররফ ভাইকে ঘিরে। শুটিংওয়ে থাকছে বেশ আয়োজন। মাহির সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও চমৎকার।’

 

ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিত হয়েছে এ সিনেমাটি। ‘ড্রাইভার’ প্রযোজনা করছে ‘কুইট অব সেট’। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হয়েছে শুটিং। সামাজিক গল্পে নির্মিত হচ্ছে ‘ড্রাইভার’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here