Home দেশের খবর কুড়িগ্রাম জেলায় শ্রেষ্ঠ পাঠাগারের সম্মাননা পেলেন শিক্ষক বাদশা মিয়া

কুড়িগ্রাম জেলায় শ্রেষ্ঠ পাঠাগারের সম্মাননা পেলেন শিক্ষক বাদশা মিয়া

0
176

আয়াতুল হোসেন জাহিদ, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: বেসরকারী গ্রন্থাগার পরিষদের বিভাগীয় সম্মেলনে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গ্রন্থাগার সম্মাননা লাভ করেছেন রাজারহাটের স্মরলিপি সাধারণ পাঠাগারের প্রতিষ্ঠাতা ও রাজারহাট কিন্ডার গার্টেন এ্যান্ড প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ বাদশা মিয়া।

 

জানা গেছে, কুড়িগ্রাম জেলায় ৭১টি বেসরকারী পাঠাগার রয়েছে। এরমধ্যে সর্বোচ্চ সংখ্যক বই, বই পাঠের মনোরম পরিবেশ, জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন, বৃক্ষরোপন কর্মসূচী পালন, করোনা কালিন সময় জনসচেতনতা মূলক প্রচারনা, সাংস্কৃতিক চর্চা এবং সদস্যদের চাহিদা মাফিক বই সরবরাহের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করেছে রাজারহাট উপজেলার স্মরলিপি পাঠাগার।

 

সকল বিষয়ে মান নির্ণয়নে সর্বোচ্চ অবদান রাখায় রাজারহাট উপজেলা সদরের চাকিরপশার তালুক গ্রামে অবস্থিত স্মরলিপি সাধারণ পাঠাগারকে কুড়িগ্রাম জেলায় শ্রেষ্ঠ ঘোষনা করা হয়। বেসরকারি গ্রন্থাগার পরিষদের সভাপতি ইমাম হোসেন ও মহাসচিব নাসিম আহমেদ স্বাক্ষরীত এই সম্মাননা স্মারক স্বরলিপি সাধারণ পাঠাগারের প্রতিষ্ঠাতা ও রাজারহাট কিন্ডার গার্টেন এ্যান্ড প্রি- ক্যাডেট স্কুলের অধ্যক্ষ বাদশা মিয়ার হাতে প্রদান করা হয়।

 

স্মরলিপি সাধারণ পাঠাগারের প্রতিষ্ঠাতা বাদশা মিয়া জানান, ১৯৮৮ইং সনে প্রতিষ্ঠার পর থেকে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে আমি পাঠাগারটি চালিয়ে আসছি। আগামি দিনে যেন এই পাঠাগারের মাধ্যমে জ্ঞান ভিত্তিক সমাজ নির্মাণে সামান্য হলেও অবদান রাখতে পারি,এই চেষ্টা করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here