মোংলায় বসুন্ধরা এলপিজি কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে ৬জন আহত

শেখ রাসেল, বাগেরহাট প্রতিনিধি: মোংলা বন্দর শিল্প এলাকায় বসুন্ধরা এলপিজি কারখানায় ৬ নভেম্বর শনিবার সন্ধ্যায় গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে ৬জন আহত হয়েছে। আহতদের শরীরের বিভিন্ন স্থান পুড়ে গেছে। আহতদরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

মোংলা উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার বসুন্ধরা এলপিজি কারখানার ঘটনাস্থল পরিদর্শন করে জানান, বসুন্ধরা এলপিজি কারখানার গ্যাস রিফিল করার সময় দূর্ঘটনায় ৬জন আহত হন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৪জনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়েছে। দুইজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

 

উপজেলা নির্বাহী অফিসার বলেন, কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে ঘটনা গুরুতর কিছু না। খুলনা মেডিকেল কলেজ সূত্রে আহতদের নাম-ঠিকানা পাওয়া গেছে। আহতরা হলেন- মোঃ সাইফুল (৩০) পিতা-মোঃ শাহ আলম, সাং-শেয়ালাবুনিয়া মোংলা বাগেরহাট, মোঃ তরিকুল ইসলাম (২৮) পিতা-রফিক শেখ সাং-ফয়লা বাজার থানা- রামপাল, নুর আলম (২৬) পিতা-নুরল ইসলাম সাং-করেডডন থানা-বটিয়াঘাটা খুলনা, আজিম (৩১) পিতা-ইনসান শেখ সাং- সোনাতুনিয়া থানা-রামপাল বাগেরহাট, ইমরান (২৯) পিতা-মোঃ আরোজ আলী সাং-পেড়িখালী থানা-রামপাল জেলা-বাগেরহাট, হাসান সিকদার (২৮) পিতাঃআইয়ুব আলী সাং-পেড়িখালী থানা-রামপাল জেলাঃবাগেরহাট। আহতদের হাত, মুখ, বুক, গলা ও হাটুর নীচে পুড়ে গেছে।

 

ঘটনাস্থল পরিদর্শন করে মোংলা থানার এসআই লিটন জানান বসুন্ধরা গ্যাস ফিলিং স্টেশনে রিফিল করার সময় লিক হয়ে বৈদ্যুতিক ত্রুটির কারনে অগ্নিদগ্ধ হয়ে ৬জন আহত হয়। আহতদের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৪জনকে রিলিজ দেয়া হয়েছে। আউট অব ডেঞ্জার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *