সর্বশেষ সংবাদ

আজও মোংলায় বাস-ট্রাক চলাচল বন্ধ

শেখ রাসেল, বাগেরহাট জেলা প্রতিনিধি- তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও পরিবহণ ভাড়া বাড়ানোর দাবীতে আজ শনিবারও মোংলায় যাত্রীবাহী বাস এবং পণ্যবাহী ট্রাক চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। যান চলাচল বন্ধ থাকায় একেবারে ফাঁকা অবস্থায় রয়েছে মোংলা-খুলনা মহাসড়ক।

 

জ্বালানী তেলের দাম বাড়লেও পরিবহণ ভাড়া বাড়িয়ে নির্ধারণ না করে দেয়ায় শুক্রবার ভোর থেকে বাস-ট্রাক চলাচল বন্ধ রেখেছেন মালিক-শ্রমিকেরা। ট্রাক চলাচল বন্ধ থাকায় মোংলা বন্দর জেটি থেকে যেমন কোন পণ্য বের হচ্ছেনা তেমনি ঢুকছেও না। তবে জেটির অভ্যন্তরে সকল ধরণের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

 

বন্দরের ট্রাফিক বিভাগ জানায়, এমনিতেই শুক্র ও শনিবার জেটি থেকে পণ্য পরিবহণ বন্ধ থাকে। আর পরিবহণ চলাচল বন্ধ থাকায় জেটি থেকে পণ্য পরিবহণ বন্ধ রয়েছে।

 

এছাড়া ইপিজেডসহ শিল্প এলাকার বিভিন্ন ফ্যাক্টরীতেও উৎপাদন স্বাভাবিক থাকলেও মুলত পণ্য পরিবহণ বন্ধ রয়েছে। তবে নিত্যপ্রয়োজনীয় ও জরুরী পণ্য হিসেবে দুই একটি ভোজ্য তেল ও গ্যাসবাহী ট্রাক চলাচল করতে দেখা গেছে। বাকী অন্যান্য ফ্যাক্টরীগুলোর সামনে ট্রাক রেখে বেকার সময় পার করছেন চালক-হেলপাররা।

 

ইপিজেডের মহাব্যবস্থাপক মাহমুদ আহমেদ সিদ্দিক বলেন, ইপিজেডের বিভিন্ন ফ্যাক্টরীর পণ্য মুলত মোংলা বন্দর ও বেনাপোল বন্দর দিয়ে আনা-নেয়া হয়ে থাকে। সেই কারণে বেনাপোল দিয়ে ইপিজেডের বিভিন্ন ফ্যাক্টরীর কাঁচামাল ও পণ্য পরিবহণ বন্ধ রয়েছে।

 

তেলের দাম কমানো নতুবা ভাড়া বাড়ানোর দাবীতে শনিবারও সকল বাস চলাচল বন্ধ রেখেছেন মালিক – শ্রমিকেরা। বাস চলাচল বন্ধ থাকায় তাদেরকে না খেয়ে কষ্টে জীবনযাপন করতে হচ্ছে বলে জানিয়েছেন তারা।

আরও পড়ুন

তীব্র তাপপ্রবাহে বেঁকে গেছে রেললাইন, ঢালা হচ্ছে পানি

তীব্র তাপপ্রবাহে ঈশ্বরদীতে বেঁকে গেছে রেললাইন। শুক্রবার দুপুরে ঈশ্বরদী বাইপাস রেলওয়ে ষ্টেশনের কাছে রেললাইনের পাত বেঁকে যায়। এতে করে রাজশাহীগামী কপোতাক্ষ ট্রেন প্রায় এক...

মহাসড়কে ইফতার সামগ্রী বিতরণ করলেন ইউএনও

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: তৈরিকৃত ইফতার সামগ্রী বিতরণ করেছেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ নূরুল আলম। সোমবার (৮ এপ্রিল) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের...

সেরা পঠিত