Home দেশের খবর নবীগঞ্জে তেলের লরি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ: নিহত ১

নবীগঞ্জে তেলের লরি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ: নিহত ১

0
226

এম.এ মুহিত, নবীগঞ্জ প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়ককের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মডেল বাজার নামক স্থানে তেলের লরি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শামীম আহমদ (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

 

শুক্রবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মডেল বাজার নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

 

নিহত শামীম উপজেলার কুর্শী ইউনিয়নের রতনপুর গ্রামের আলাই মিয়ার ছেলে। আহতরা হলেন, আহত শের আলী (৩০) ও আতাউর রহমান (৩১)।

 

জানা যায়, শামীম ও তার দুই বন্ধু মোটরসাইকেল যোগে শেরপুর থেকে আউশকান্দি দিকে যাচ্ছিলেন। এসময় পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মডেল বাজার নামকস্থানে পৌঁছামাত্রই বিপরীত দিক থেকে আসা একটি তেলের লরির মুখোমুখি সংঘর্ষ হয়।

 

এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। এঘটনায় ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল আরোহী শামীম। গুরুতর আহত হন শামীমের দুই বন্ধু শের আলী (৩০) ও আতাউর রহমান (৩১)। এসময় ১ ঘন্টা মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

পরে স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশের সহযোগীতায় তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন এবং পরিস্থিতি স্বাভাবিক করেন।

 

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here