কিশোরীকে ৩ হাজার টাকায় রাতভর ধ.র্ষ.ণের সুযোগ দেন সৎবাবা

নজর২৪ ডেস্ক- নোয়াখালী থেকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়পাশা এলাকায় সৎবাবার বাড়িতে বেড়াতে আসেন ১৭ বছরের কিশোরী। কিন্তু কিশোরীর রূপে আকৃষ্ট হন পার্শ্ববর্তী গাজীপুর এলাকার তিন যুবক। তারা সৎবাবার কাছ থেকে ওই কিশোরীকে ৩ হাজার ১০০ টাকায় কিনে রাতভর ধর্ষণ করেন।

 

এ ঘটনায় বুধবার কুলাউড়া উপজেলার গাজীপুর এলাকা থেকে ওই তিন যুবককে আটক করা হয়। এর আগে, মঙ্গলবার রাতে একই উপজেলার কর্মধা ইউপির মনছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

আটকরা হলেন- উপজেলার গাজীপুর এলাকার আরজন আলী, একই এলাকার কাশেম আলী ও পাপ্পু সূত্রধর।

 

জানা গেছে, মঙ্গলবার রাতে তিন হাজার ১০০ টাকার বিনিময়ে ওই কিশোরীকে আটক তিন যুবকের হাতে তুলে দেন তার সৎবাবা। ওই তিন যুবক কিশোরীকে মনছড়া এলাকার এক বাড়িতে নিয়ে রাতভর ধর্ষণ করেন। বুধবার সকালে বিষয়টি স্থানীয়রা জানতে পেরে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরীকে উদ্ধার করে।

 

কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, ঘটনার মূল আসামি কিশোরীর সৎবাবা ইমরান হোসেন পলাতক রয়েছেন। তবে অভিযুক্ত তিন যুবককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

জানতে চাইলে এসআই সনক কান্তি দাস বলেন, আটক তরুণেরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছেন যে ওই কিশোরীকে তাদের হাতে তুলে দিয়ে ইমরান ৩ হাজার ১০০ টাকা নিয়েছেন। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ইমরান গা-ঢাকা দিয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *