প্রেমিকাকে নিয়ে ছুটি কাটাতে উড়ে গেলেন দেব!

dev 5

বিনোদন ডেস্ক- দীর্ঘ দিন ধরে চুটিয়ে প্রেম করছেন তৃণমূল সাংসদ ও টলিউড অভিনেতা দেব। এবার প্রেমিকা রুক্মিনি মৈত্রকে নিয়ে অবসর যাপনের জন‌্য বিদেশে উড়ে গেলেন এই অভিনেতা। কয়েক দিন আগে আইসল‌্যান্ডে পাড়ি জমিয়েছেন এই প্রেমিক যুগল।

 

দেবের ঘনিষ্ঠজন ভারতীয় একটি সংবাদমাধ‌্যমে বলেন—‘গত ২৮ অক্টোবর রাতে দেব তার দেবীকে (রুক্মিনি) নিয়ে দুবাইয়ের বিমান ধরেন। সেখান থেকে উড়ে গেছেন আইসল্যান্ডে।’

 

দেব-রুক্মিনির ইনস্টাগ্রাম, ফেসবুক অ‌্যাকাউন্ট ঘুরে দেখা যায়, আইসল‌্যান্ডের বিভিন্ন লোকেশনে তোলা ছবি পোস্ট করছেন তারা। একই লোকেশনে তোলা ছবি আলাদা আলাদাভাবে শেয়ার করলেও একসঙ্গে তোলা কোনো ছবি পোস্ট করেননি এই জুটি। তাতে কী? রোমান্টিক এই যুগল যে একসঙ্গে ছুটি কাটাচ্ছেন সেই সমীকরণ মেলাতে ভুল করেননি নেটিজেনরা।

 

দেব-রুক্মিণী টালিউডে বেশ লাভিং কাপল। নিজেদের সম্পর্ক নিয়ে এক দারুণ ব্যালেন্স বজায় রাখেন তারা সকলের সামনে। প্রথম প্রথম সম্পর্ককে ‘বন্ধুত্ব’র নাম দিলেও এখন অনেক খোলামেলা দেব-রুক্মিণী। কাজ থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের একাধিক অধ্যায়, সবটাই মেপে নিয়ে কাজ করে থাকে তারা।

 

টালিউডের যেমন ব্যস্ততম অভিনেতা দেব, ঠিক ততটাই তার দেখা মেলে রাজনীতির ময়দানে। সদ্য মুক্তি পাওয়া ছবি ‘গোলন্দাজ’-এও বেশ নজর কাড়ে দেবের। রুক্মিণীও পিছিয়ে নেই ইতিমধ্য হয়ে গেছে তার বলিউডে অভিষেক। এছাড়া টালিউডেও তার চাহিদা প্রচুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *