পরীমণির ইঙ্গিতপূর্ণ পোস্ট ঝড় তুলল নেটমাধ্যমে

বিনোদন ডেস্ক- বিতর্ক আর পরীমণি যেন বর্তমানে সমার্থক শব্দ। মাদক মামলায় গ্রেপ্তারির থেকে তাঁকে ঘিরে সমালোচনা, নিন্দা, ট্রোল এবং প্রশংসা সবটাই তুঙ্গে। ঢালিউডের জনপ্রিয় এই নায়িকার ব্যক্তিত্ব নাকি জামিন পাওয়ার পর বদলেই গেছে। ফের তার প্রমাণ পাওয়া গেল নেট মাধ্যমে।

 

এবারের জন্মদিন একটু বিশেষ পরীমণির কাছে। মুখোশধারী শত্রুদের জীবন থেকে বাদ দিয়ে শুধুমাত্র কাছের মানুষদের নিয়ে জন্মদিন উদযাপন করেছেন তিনি। পার্টিতেও ছিল চমক। ড্রেসকোড মানতে হয়েছে অনুরাগীদের। সাদা, লাল কম্বিনেশনে দেখা গিয়েছে পরীমণিকে। কেক কেটে হুল্লোড় করার পাশাপাশি দেদার নাচানাচিও হয়েছে ওই পার্টিতে।

 

দীপিকা পাড়ুকোন, শাহরুখ খান অভিনীত সিনেমার ‘লুঙ্গি ডান্স’ গানে নজর কাড়া পারফরম্যান্স ছিল পরীমণির। যে নাচের কয়েকটি মুহূর্ত নেট মাধ্যমে ভাইরালও হয়েছে। আর সেই থেকেই শুরু সমালোচনার।

 

নাচের মাঝে স্কার্ট লুঙ্গির স্টাইলে পরেন পরীমণি। পরনে লাল রঙের শার্ট। খোলা চুল। দেদার মজার মাঝে এই দৃশ্য নিয়েও যে সমালোচনার মুখে পড়তে হবে, তা আশা করেননি অভিনেত্রী। তাই সমালোচকদের ঠুকে ফেসবুকে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন তিনি।

 

লিখেছেন, ‘এই যে আমি গুণিনের শুটিং থেকে একটু ছুটি নিয়ে বার্থডে সেলিব্রেশন, সারাদিন শিশুদের নিয়ে হইহুল্লোড়, সন্ধ্যা থেকে লেটনাইট পার্টি, পরদিন আর্লি মর্নিং আদালত শেষ করে আবার শুটিয়ে জয়েন করলাম। দারুণ একটি সিনেমার কাজ শেষ করে বাড়ি ফিরে দেখি আপনারা আমার সেই লুঙ্গিতেই আটকা পড়ে রইলেন! আহারে, আপনাদের দিকে তাকালে নিজেকে সত্যিই বড় সুখী মনে হয়।’

 

পরীমণিকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সমালোচনায় বিশেষ গুরুত্ব না দেওয়ার পরামর্শ দিয়েছেন তাঁর অনুরাগীরা।

 

উল্লেখ্য, গত ২৪ অক্টোবর ছিল পরীমণির জন্মদিন। দিনে তিনি অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে কেক কেটেছেন। রাত উদ্যাপন করেছেন পাঁচতারকা হোটেলে। সেখানে অতিথিদের ড্রেস কোড লাল ও সাদা রঙের পোশাক। অতিথিদের পাঠানো কার্ডে সে কথাও জানানোর পাশাপাশি অভিনেত্রী লেখেন, “বিশুদ্ধ আত্মা নিয়ে আমার কাছে এসো এবং সারাজীবন আমার সঙ্গে থেকো।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *