Home আলোচিত মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি, ৩ জনের ১০ বছর করে কারাদণ্ড

মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি, ৩ জনের ১০ বছর করে কারাদণ্ড

0
62
atok n2

নজর২৪, রাজশাহী- মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার অভিযোগে দায়ের করা সাইবার ক্রাইমের মামলায় তিন জনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল।

 

সোমবার (০১ নভেম্বর) দুপুরে ট্রাইব্যুনালের বিচারক জিয়াউর রহমান এ আদেশ দেন। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন আমিনুল এহসান, জহিরুল ইসলাম ও খোকন। তারা পাবনার আতাইকুলার বাসিন্দা। রায় ঘোষণার সময় এহসান ও জহিরুল আদালতে উপস্থিত ছিলেন। খোকন পলাতক। অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাত জনকে খালাস দেন আদালত।

 

রাষ্ট্রপক্ষের আইনজীবী ইশমত আরা বলেন, ২০১৩ সালের ২ নভেম্বর সনাতন ধর্মাবলম্বী এক যুবকের ফেসবুক আইডি থেকে মহানবীকে কটূক্তি করে ছবি পোস্ট করা হয়। এ নিয়ে ওই যুবকের বাড়িতে হামলা ও ভাঙচুর করে আগুন দেয় স্থানীয়রা।

 

এ ঘটনায় ৫৭ ধারায় মামলা করা হয়। পরে তদন্তে জানা যায়, আমিনুল এহসান তার ফটোকপির দোকান থেকে মহানবীকে কটূক্তি করা ছবি ফটোকপি করে বিক্রি করেন। দণ্ডপ্রাপ্ত জহিরুলের কম্পিউটারের দোকানে বসে সনাতন ধর্মাবলম্বী যুবকের ফেসবুক থেকে তা পোস্ট করেন খোকন। এ বিষয়ে আদালতে স্বীকারোক্তি দেন আমিনুল। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে মামলার রায় ঘোষণা করেন বিচারক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here